যে কারণে কারাগারে ইয়াশ, পাগলাগারদে নিহা!

বিনোদন রিপোর্ট
২১ মার্চ ২০২৫, ১৫:৩৫আপডেট : ২১ মার্চ ২০২৫, ১৭:৪৫

কলেজ জীবনের প্রেম সাধারণত তীব্র হয়। যে প্রেম পৃথিবীর সব বাধা টপকানোর ক্ষমতা রাখে। তেমনই এক দুর্বার প্রেমের গল্পে নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘অবুঝ প্রেম’।

সিএমভি’র ব্যানারে এটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতাহ্ আনান। আর তাতে প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নিহা। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, জয়নাল জ্যাক প্রমুখ।

ফুয়াদ বিন আলমগীরের সিনেমাটোগ্রাফিতে এই নাটকে দুটি ভিন্ন লুক ও চরিত্রে হাজির হবেন ইয়াশ রোহান ও নাজনীন নিহা। ইয়াশ ও নিহা এ প্রসঙ্গে নির্মাতা মিফতাহ্ জানান, ‘অবুঝ প্রেম’ নাটকের চ্যালেঞ্জিং অংশ ছিল দুটি। একটি কলেজ জীবনের গেটআপ, অন্যটি কারাগার ও পাগলাগারদের গেটআপ, মেকআপ ও অভিনয়। দুটো চ্যালেঞ্জই শতভাগ উতরে গেছেন ইয়াশ-নিহা। এমনটাই প্রতিক্রিয়া নির্মাতা পক্ষের।

এদিকে গল্পের বিষয়ে আগাম একেবারেই মুখ কুলুতে চাইছেন না সংশ্লিষ্ট কেউ। নির্মাতা শুধু এটুকু আঁচ দিলেন, এটি শতভাগ খাঁটি প্রেমের গল্প। যেখানে প্রেম আছে, পাল্লা দিয়ে থাকছে বিরহও।

‘অবুঝ প্রেম’ ছাড়াও এবারের ঈদ আয়োজনে সিএমভি’র ব্যানারে মুক্তি পাচ্ছি ২০টি নাটক। প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, চাঁদরাত থেকে বিশেষ নাটকগুলো ধারাবাহিকভাবে উন্মুক্ত হতে থাকবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। ইয়াশ ও নিহা

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সৌভাগ্যবান ‘দম্পতি’ ইয়াশ-তটিনী!
সৌভাগ্যবান ‘দম্পতি’ ইয়াশ-তটিনী!
ইয়াশ-তিশার ‘কিসমত’-এ কী আছে!
ইয়াশ-তিশার ‘কিসমত’-এ কী আছে!
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
সাত বছর পর, সঙ্গে তাহসিন...
সাত বছর পর, সঙ্গে তাহসিন...
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর