বুবলী এবার গানের নায়িকা!

বিনোদন রিপোর্ট
১৪ জুলাই ২০২৫, ১৬:৩৪ আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১৭:২৮

সাধারণত উল্টো হয়। যদিও এবার সেই ধারণা পাল্টে দিলেন সময়ের সবচেয়ে সফল ও ব্যস্ত নায়িকা শবনম বুবলী। সিনেমা থেকে একধাপ নেমে অভিনয় করলেন গানচিত্রে। সোজা ভাষায় মিউজিক ভিডিওর নায়িকা হলেন তিনি।

‘ময়না’ নামের এই গানচিত্র নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সিনেমা নির্মাতা অংশু।

অনুমান করা যায়, এই গানে নিশ্চয়ই বিশেষ কিছু আছে। যার সুবাদে বুবলী এতে অংশ নিয়েছেন। তবে কাজটি সম্পর্কে এর বেশি কিছু তথ্য প্রকাশে অপারগতা জানান সংশ্লিষ্টরা। এটুকু নিশ্চিত হওয়া গেছে, এটাই হতে যাচ্ছে সংবাদ পাঠিকা থেকে নায়িকা হওয়া শবনম বুবলীর প্রথম গানচিত্র।

সম্প্রতি বিএফডিসিতে সেট তৈরি করে গানটির শুটিং শেষ হয়েছে।

শবনম বুবলী গানটির সুরকার কলকাতার আকাশ সেন। কিছুদিনের মধ্যে গানটি গানচিল মিউজিক থেকে প্রকাশ হবে ইউটিউবসহ বৈশ্বিক সংগীত মাধ্যমগুলোতে।

শবনম বুবলী অভিনীত অন্তত ৩টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাগুলো হচ্ছে রাখাল সবুজ পরিচালিত ‘সর্দার বাড়ির খেলা’, জাহিদ জুয়েলের ‘পিনিক’ এবং রাশেদা আক্তার নির্মিত ‘শাপলা শালুক’।

/এমএম/
সম্পর্কিত
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক!
ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক!
আমার তো ডিভোর্স হয়নি: বুবলী
আমার তো ডিভোর্স হয়নি: বুবলী
সিনেমার খবরে বুবলী!
সিনেমার খবরে বুবলী!
বিনোদন বিভাগের সর্বশেষ
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা
রাষ্ট্র শিল্পীদের ডাকে পেটেভাতে, কিন্তু তাদের নিয়ে পরিকল্পনা নেই: আসিফ
রাষ্ট্র শিল্পীদের ডাকে পেটেভাতে, কিন্তু তাদের নিয়ে পরিকল্পনা নেই: আসিফ
মেঘ, স্মৃতি আর না-পাওয়ার বেদনায় ‘মেঘ আড়ালে’
মেঘ, স্মৃতি আর না-পাওয়ার বেদনায় ‘মেঘ আড়ালে’
দেড় দশক আগে যুবককে কটাক্ষ, মামলা রাখি সাওয়ান্তের বিরুদ্ধে
দেড় দশক আগে যুবককে কটাক্ষ, মামলা রাখি সাওয়ান্তের বিরুদ্ধে
বিজয়া দশমীর রাতে বিটিভির পর্দায় দুর্গাবন্দনা
বিজয়া দশমীর রাতে বিটিভির পর্দায় দুর্গাবন্দনা