সিনেমার খবরে বুবলী!

বিনোদন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৫, ১৩:৫৫আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১৪:৫৯

ব্যক্তিগত খবরের পাহাড় টপকে অবশেষে নতুন সিনেমার খবরে নিজের নাম লেখালেন শবনম বুবলী! কারণ, গত মার্চে সিয়ামের সঙ্গে ‘জংলি’ প্রশংসার পর লম্বা সময় আর কোনও সিনেমার খবরে পাওয়া যাচ্ছিলো না ঢালিউডের এই দরকারি নায়িকাকে।

প্রায় ৮ মাস পর জানা গেছে বুবলী হাজির হচ্ছেন ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমা নিয়ে। এতে বুবলীর সঙ্গে অভিনয় করবেন আদর আজাদ।

ছবিটি নির্মাণ করছেন জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, গল্পটি হবে আধুনিক ভালোবাসা ও সম্পর্কের ভাঙাগড়ার কাহিনি নিয়ে। আদর আজাদ থাকছেন এই সময়ের ব্যর্থ প্রেমিক চরিত্রে, আর বুবলী প্রেমিকা চরিত্রে।  শবনম বুবলী শুক্রবার (৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার ঘোষণা দেওয়া হয়। সেখানে বুবলী হাজির হয়ে বলেন, ‘সিনেমাটির নাম শুনেই এর গল্প সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। গল্পটি দারুণ সুন্দর ও গোছানো।’ 

নায়িকা যোগ করেন, ‘এখন অধিকাংশ সিনেমাই অ্যাকশন ভাইবে নির্মিত হয়। তার মাঝে প্রেম ও বিরহের গল্প নিয়ে নির্মিত হতে যাওয়া এই সিনেমাটি ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’ 

গতকাল সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণার মধ্যদিয়ে এর শুটিং কার্যক্রমও শুরু হয়। শবনম বুবলী নির্মাতা বিশ্বাস করেন, ‘ঢাকাইয়া দেবদাস’-এ বুবলী-আদরের রসায়ন আগের চেয়ে আরও গভীর হবে, যা ছবিটিকে এনে দেবে আলাদা আবেদন। 

এর আগে বুবলী ও আদর আজাদ অভিনয় করেছেন ‘তালাশ’, ‘লোকাল’, ‘পিনিক’ ও ‘খেলা হবে’ সিনেমায়।

বলা দরকার, ‘জংলি’ ঝড়ের পর শবনম বুবলী উড়াল দেন যুক্তরাষ্ট্রে। সেখানে শাকিব খানের সঙ্গে দারুণ সময় কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন। শবনম বুবলী

/এমএম/
সম্পর্কিত
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক!
ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক!
আমার তো ডিভোর্স হয়নি: বুবলী
আমার তো ডিভোর্স হয়নি: বুবলী
ট্রেন্ডিংয়ের শীর্ষে বুবলী!
ট্রেন্ডিংয়ের শীর্ষে বুবলী!
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
সামিনা চৌধুরীর অজানা গল্প, মঞ্চে গাইতে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন তিনি
সামিনা চৌধুরীর অজানা গল্প, মঞ্চে গাইতে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন তিনি
রাজনীতিতে নাম লেখালেন মানসী, কোন দলে দেখা যাবে তাকে
রাজনীতিতে নাম লেখালেন মানসী, কোন দলে দেখা যাবে তাকে
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান
‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান