আজকাল আপন-পর চিনতে পারছেন তৌসিফ!

বিনোদন রিপোর্ট
২১ আগস্ট ২০২৫, ১৯:০২আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৯:০২

কথায় আছে, মানুষ যত ওপরে ওঠে, তত সে একা হয়ে যায়। জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের অসংখ্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী আছে সত্যি, তবে একদিকে তৌসিফের জনপ্রিয়তা বা পুরস্কারের সংখ্যা যত বাড়ছে, তত তিনি অনেক কাছের মানুষ হারাচ্ছেন। 

বিশেষ করে বেশ কয়েক মাস আগে একটি আরাধ্য পুরস্কার পাবার পর কে আপন আর কে পর চিনতে পেরেছেন তিনি। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৪র্থ পর্বে অতিথি হয়ে এসেছেন এই অভিনেতা। শো’তে তিনি বলেছেন, ‘মাঝে মধ্যে অনেক ঘটনা আমাদের চোখ খুলে দেয়। আমার যে কোনও অর্জনে আমার পরিবার, সত্যিকারের বন্ধু এবং ভক্তরা যেমন খুশি হয়, নিজেদের অর্জন মনে করে, অন্যদিকে তথাকথিত বন্ধু নামের অনেকে ঈর্ষান্বিত হয়। এটাই হয়তো স্বাভাবিক। যদিও আমি নিজেকে অত বড় মনে করিনা যে, মানুষ আমাকে নিয়ে জেলাস হবে। তারপরও এসব ঘটনা আমাকে আরও বেশি উদ্যমী করে, আরও বেশি ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করে।’ 

তৌসিফ মাহবুব তার অনুপ্রেরণা হিসেবে বন্ধু চিত্রনায়ক সিয়াম আহমেদের নামটিও উচ্চারণ করতে ভোলেননি। ‘সিয়ামের কাজের প্রতি একাগ্রতা, নিষ্ঠা আমাকে রীতিমত মুগ্ধ করে, অনুপ্রাণিত করে। ও এমনি এমনি সফলতা পায়নি। পরিশ্রম, সততাই ওকে আজকের পর্যায়ে নিয়ে এসেছে। আমি আমার বন্ধুকে নিয়ে রীতিমত গর্বিত’-বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে জানিয়েছেন তৌসিফ। অনুষ্ঠান সেটে সঞ্চালকের সামনে অভিনেতা এই পডকাস্ট শো’তেই তৌসিফ মাহবুব বিয়ের আগের প্রেম নিয়ে খোলামেলা সবকিছু জানিয়েছেন। জানিয়েছেন, একজন অভিনেত্রীর সঙ্গে তার প্রণয় এবং সে সম্পর্ক ভাঙনের পর কি হয়েছিল সে কথা। তৌসিফের ভাষায়, ‘ছ্যাঁকা খেয়ে ব্যাঁকা হয়ে গিয়েছিলাম’। 

রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৪র্থ পর্ব প্রচার হবে ২৩ আগস্ট শনিবার রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

/এমএম/
সম্পর্কিত
তটিনী-পার্থর ‘অমর প্রেম’, শুভেচ্ছা জানালেন তৌসিফ
তটিনী-পার্থর ‘অমর প্রেম’, শুভেচ্ছা জানালেন তৌসিফ
ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী নাটক  ‘জখম’: একদিনে দেখলো ৪০ লাখ দর্শক!
একদিনে ৪০ লাখ দর্শক!
তৌসিফ-তটিনী, কে কার প্রেমে ‘জখম’
তৌসিফ-তটিনী, কে কার প্রেমে ‘জখম’
‘ব্যাচেলর রমজান ভাইব’: ফান-কমেডির মাধ্যমে সামাজিক বার্তা
‘ব্যাচেলর রমজান ভাইব’: ফান-কমেডির মাধ্যমে সামাজিক বার্তা
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ