মৃত্যুদিনে স্মরণ

সালমান শাহ প্রসঙ্গে শাকিব খান

বিনোদন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০০

শুধু সালমান ভক্তই নয়, ঢালিউড ইতিহাসের অন্যতম কালো দিন ৬ সেপ্টেম্বর। ২৯ বছর আগে আজকের এই দিনে পাড়ি জমিয়েছিলেন লাখো তরুণ-তরুণীর স্বপ্নের নায়ক সালমান শাহ।

২৯ বছর আগে চলে গিয়েও এই নায়ক এখনও ভক্তদের মনে সমান উজ্জ্বল।

অমর এই নায়কের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেছেন ঢালিউডের এই সময়ের শীর্ষ নায়ক শাকিব খান। এক ফেসবুক পোস্টে সালমান শাহের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘যেখানেই থাকুন আপনার আত্মার শান্তি কামনা করছি ...।’ 

বলা দরকার, শাকিব খান নিজেও অন্য অনেক নায়কের মতো সালমান শাহ-এর অনুসারী।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। তার এই আকস্মিক মৃত্যু নিয়ে পুলিশ একাধিক তদন্ত করে।

তদন্ত শেষে বলা হয়, তিনি আত্মহত্যা করেছিলেন। তবে, তার পরিবার ও ভক্তরা এই তদন্ত কখনো গ্রহণ করেননি। বরং তাদের দাবি, সালমানকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তার মৃত্যুর প্রকৃত রহস্য আজও উদ্‌ঘাটন করা যায়নি।

সালমানের পারিবারিক নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন।

১৯৮৫ সালে বিটিভিতে মঈনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক নাটক ‘পাথর সময়’-এ একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে সালমান শাহর ক্যারিয়ার শুরু হয়। পরবর্তী সময়ে অভিনয় করেছেন বেশ কিছু টিভি নাটক ও বিজ্ঞাপনে। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে এই নায়কের। এতে তার নায়িকা ছিলেন মৌসুমী। প্রথম সিনেমাতেই দর্শকদের মন জয় করে নেন সালমান। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। 

১৯৯৬ সাল পর্যন্ত মাত্র তিন বছরে সালমান শাহ অভিনয় করেছেন ২৭টি সিনেমায়, যার প্রায় সবগুলোই সুপারহিট।

/এমএম/
সম্পর্কিত
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছালো
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছালো
সালমান শাহ হত্যার প্রতিবেদন দাখিল আবারও পেছালো 
সালমান শাহ হত্যার প্রতিবেদন দাখিল আবারও পেছালো 
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক