সিনেমা মুক্তির আগেই চোখ ধাঁধানো ছবি মুক্তি!

বিনোদন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭

গত বছরও জয়ার একটা পাল্লা একটু বেশিই ঝুঁকে ছিলো টলিউডের দিকে। এ বছরে এসে সেই অসম পাল্লা যেন সমতায় ফিরেছে। টলিউডে যেমন ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’য় পাওয়া গেছে তেমনি ঢালিউডে মুগ্ধতার কারণ হয়েছেন ‘তাণ্ডব’ আর ‘উৎসব’ মারফতে।

সেই সমান পাল্লাটা এই পর্যায়ে এসে যেন খানিকটা ঝুঁকছে ঢালিউডের দিকেই। শোনা যাচ্ছে, নির্মাতা রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এ যুক্ত হতে যাচ্ছেন জয়া। এই সিনেমায় থাকছেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। জয়া আহসান তারও আগে জয়া বাংলাদেশের পর্দায় হাজির হচ্ছেন তার অভিনীত প্রথম ইরানি সিনেমা ‘ফেরেশতে’ নিয়ে। এটি মুক্তি পাচ্ছে ১৯ সেপ্টেম্বর। নিশ্চিত করেছেন জয়া আহসান নিজেই।

তবে তার আগেই চোখ ধাঁধালেন জয়া। প্রকাশ করলেন দারুণ সব ছবি বা স্থিরচিত্র। কমলা গাউন আর কালো হাইহিলে একেবারে চমকানো লুকে মুগ্ধতা ছড়িয়ে দিলেন জয়া। জানান দিলেন, সিনেমা মুক্তির আগেই ছবির জৌলুস। জয়া আহসান গত তিন বছর ধরে ‘ফেরেশতে’ নিয়ে দর্শক ও সংবাদকর্মীদের নিয়মিত প্রশ্ন শুনতে হতো জয়াকে— ‘কবে মুক্তি পাবে ছবিটি’। মুক্তির তারিখ ঘোষণার পর এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

সোশ্যাল হ্যান্ডেলে গ্ল্যামারাস ছবি প্রকাশ করলেও ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত এই সিনেমায় জয়া আহসান প্রতিনিধিত্ব করছেন সমাজের প্রান্তিক মানুষের। এই কাজকে জয়া বলেছেন ভীষণ চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। তার ভাষায়, ‘আমাদের দেশের সুবিধাবঞ্চিত মানুষের ভেতরে যে সংগ্রামী ও সাহসী চরিত্র রয়েছে, তাদেরই একজনের ভূমিকায় আমি অভিনয় করেছি। পুরো টিম সহযোগিতা করায় কঠিন শুটিং সুষ্ঠুভাবে শেষ করা সম্ভব হয়েছে।’ জয়া আহসান নির্মাণের পর থেকেই ছবিটি ঘুরে বেড়িয়েছে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে। ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য ছবিটি জিতেছে জাতীয় পুরস্কার। এছাড়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবেও প্রদর্শিত হয়েছিল ‘ফেরেশতে’। ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও হয়েছে প্রশংসিত। জয়া আহসান ছবির মূল অভিনেতা ও প্রযোজক সুমন ফারুক বলেন, ‘‘আমরা যেমন বিদেশি সিনেমা দেখে তাদের সংস্কৃতি জানতে পারি, তেমনি ‘ফেরেশতে’ আমাদের সমাজ-সংস্কৃতির গল্প তুলে ধরেছে। প্রান্তিক মানুষের যে গল্প উচ্চবিত্ত সমাজ সহজে ভাবে না, সেই গল্প বলেছে সিনেমাটি। বিদেশে প্রচুর প্রশংসা পেয়েছি, এবার আমাদের দেশের দর্শকরা হাততালি দেবেন বলে আশা করছি।” জয়া আহসান জয়া আহসান ও সুমন ফারুক ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী। প্রযোজনার দায়িত্বে ছিলেন সুমন ফারুক, আর সহ-প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন জয়া আহসান নিজেও। ছবির চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ, যিনি ফারসি ও বাংলার অনুবাদেও কাজ করেছেন ফয়সাল ইফরানের সঙ্গে। জয়া আহসান

/এমএম/
সম্পর্কিত
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন