যুক্তরাষ্ট্রে পুরস্কৃত নৃত্যশিল্পী কাজী মুস্তা

বিনোদন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮

বাংলাদেশের তরুণ মেধাবী নৃত্যশিল্পী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (কাজী মুস্তা) জীবিকার সূত্রে বিগত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে নাচের প্রতি ভালোবাসা তার একটুও কমেনি। তিনি সেখানেই নানা ধরনের নৃত্যবিষয়ক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন।

তারই স্বীকৃতিস্বরূপ সেরা নৃত্যশিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছেন ‘অল কাউন্টি হোম কেয়ার এনআরবি অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে।
 
মার্কিন যুক্তরাষ্ট্রে বাঙালি সম্প্রদায়ের জন্য আয়োজিত অনুষ্ঠানের মধ্যে এটি অন্যতম। এটি প্রতি বছর আয়োজন করেন শো টাইম মিউজিক অ্যান্ড প্লে নামj সংগঠনের উত্তর আমেরিকার প্রেসিডেন্ট এবং সিইও খায়রুল ইসলাম খোকন।

এবারের আয়োজনটি হয়েছে গত রবিবার নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে। জমকালো এই অনুষ্ঠানে সংগীত, চলচ্চিত্র এবং সংস্কৃতির বিভিন্ন অঙ্গনের তারকারা একত্রিত হয়েছিলেন। 

বিচারকরা মঞ্চে চৌম্বকীয় উপস্থিতি, প্রযুক্তিগত দক্ষতা এবং প্রতিটি পরিবেশনাকে হৃদয়গ্রাহী করে তোলায় দক্ষতার জন্য কাজী মুস্তা এই পুরস্কারের যোগ্য বলে মনে করেছেন বলে জানান তিনি। কেবল বিশ্বব্যাপী দর্শকদের বিনোদনই দেননি বরং নতুন প্রজন্মের নৃত্যশিল্পীদের সীমাহীন সৃজনশীলতা গ্রহণে অনুপ্রাণিত করেছেন।

পুরস্কার গ্রহণের পর তিনি বলেন, ‘এই পুরষ্কারটি কেবল আমার নয়, এটি আমার  সকল শিক্ষকের, যারা আমাকে পথ দেখিয়েছেন, প্রতিটি ভক্ত যারা আমাকে উৎসাহ জুগিয়েছেন এবং প্রতিটি নৃত্যশিল্পীর জন্য যারা শত বাধার মধ্যেও নাচ নিয়ে স্বপ্ন দেখেন।’

প্রসঙ্গত, ‘অল কাউন্টি হোম কেয়ার এনআরবি অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে আধুনিক, ধ্রুপদী এবং বাংলাদেশী লোকগানের মিশ্রণে নৃত্যপরিবেশন করেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং অন্তু মজুমদার জুটি। গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী রিজিয়া পারভীন ও শাহনাজ বেলী। এছাড়াও উপস্থিত ছিলেন বেশ ক’জন জনপ্রিয় শোবিজ তারকা। 

এদিকে, কাজী মুস্তা, রণবীর সাহা এবং অপর্ণা মিত্র যুক্তরাষ্ট্রে ‘নৈপুণ্য’ নামে একটি নাচের স্কুল প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি আমেরিকার বাঙালি কমিউনিটির শো-গুলিতে পারফর্মেন্স দিয়ে দর্শকদের মুগ্ধ করছেন।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?