স্ত্রীর জীবনের গল্প নিয়ে স্বামীর সিনেমা নির্মাণ

বিনোদন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৯

নানাবিধ উৎসব পেরিয়ে এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মেহজাবীন অভিনীত দ্বিতীয় সিনেমা ‘সাবা’। সিনেমাটি গত এক বছরে বেশ ক’টি বিশ্বনন্দিত চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে।

সিনেমায় তুলে ধরা হয়েছে মধ্যবিত্ত পরিবারের অসুস্থ মায়ের সেবায় নিয়োজিত এক তরুণীর গল্প। যেখানে মায়ের (শিরিন) চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী আর মেয়ের চরিত্রে (সাবা) মেহজাবীন চৌধুরী।

‘সাবা’ সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা মাকসুদ হোসেন ও তার স্ত্রী ত্রিলোরা খান। তারচেয়ে বড় তথ্য হলো, স্ত্রী ত্রিলোরা খানের জীবনের অভিজ্ঞতা থেকেই কিন্তু সিনেমাটি বানিয়েছেন মাকসুদ হোসেন।

নির্মাতা মাকসুদ হোসেন বলেন, ‘‘প্রায় পঁচিশ বছর আগে ঢাকায় আমার স্ত্রী ত্রিলোরা খান ও তার মা এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। সেই দুর্ঘটনার পর থেকে ত্রিলোরার মা হুইলচেয়ারে বসা একজন প্যারাপ্লেজিক, প্রতিদিনের যত্নের জন্য পুরোপুরি নির্ভর করতেন ত্রিলোরা আর তার বাবার ওপর। ত্রিলোরার বাবার মৃত্যুর পর আমি কাছ থেকে দেখেছি, যথেষ্ট টাকা, ২৪ ঘণ্টা নার্সিং সাপোর্ট আর পরিবার পাশে থাকলেও ত্রিলোরার জন্য মাকে সামলানো কতটা কঠিন ছিল। সেখান থেকেই আমার মাথায় আসে—যদি এমন এক তরুণীর গল্প বলা যায় যার নাম সাবা, যে ঢাকার নিম্ন-মধ্যবিত্ত জীবনে কোনও সাহায্য, টাকা বা পরিবার ছাড়াই মাকে বাঁচিয়ে রাখতে লড়ছে? সেই কল্পনা থেকেই তৈরি আমাদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাবা’।’’ মেহজাবীন ও নির্মাতা ‘সাবা’-তে তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার।

সিনেমার বিপণন প্রসঙ্গে নির্মাতা জানান, ‘সাবা’ ইতোমধ্যে যুক্তরাজ্যের চ্যানেল ৪, অস্ট্রেলিয়ার এসবিএস এবং কাজাখস্তানের অলটারনেটিভা ডেজ-এ বিক্রি হয়েছে। আর পৃথিবীতে বড় কোনও ওলট-পালট না হলে ২৬ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘সাবা’।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
অ্যাকশন অবতারে মেহজাবীন!
অ্যাকশন অবতারে মেহজাবীন!
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন