‘অপ্রেমিক’ তৌসিফের প্রেমিকা সাদিয়া!

বিনোদন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৫

যে পুরুষ প্রেম করে, তাকেই সহজ ভাষায় প্রেমিক বলে। কিন্তু অপ্রেমিক কে? সেটার উত্তর মিলছে এখন সোহেল রাজের নাটক ‘অপ্রেমিক’ দেখে। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাটকটি এসেছে অন্তর্জালে, কণ্ঠশিল্পী সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেলে।
 
এ নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাদিয়া আয়মান। সঙ্গে আছেন শিল্পী সরকার অপু, রোজী সিদ্দিকী, ফারুক আরাফাত ও সাজ্জাদ হোসেন।

নির্মাতা সোহেল রাজ বলেন, ‘‘অপ্রেমিক’ আমার কাছে কেবলই এক প্রেমের গল্প নয়—এটি দুজন মানুষের ভেতরের লড়াইয়ের গল্প। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কখনও তা হয়ে ওঠে ত্যাগেরও নাম। আমাদের সমাজে এখনও প্রেমকে মাপা হয় সামাজিক অবস্থান, অর্থনৈতিক নিরাপত্তা আর পরিবারের সিদ্ধান্ত দিয়ে। অথচ ভালোবাসা একেবারেই ব্যক্তিগত, নিঃশব্দ ও গভীর এক অনুভূতি। সেটাই তুলে ধরার চেষ্টা করেছি এ গল্পে। আমি বিশ্বাস করি, ‘অপ্রেমিক’ দর্শকদের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নেবে। কারণ এটি আমাদের চারপাশেরই গল্প।’’

অপ্রেমিক:

নাটকটিতে রয়েছে ‘তোমার মতো কেউ নেই’ শিরোনামের একটি গান। সোমেশ্বর অলির কথায় গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। গেয়েছেন সুস্মিতা আনিস ও রেহান রাসুল।

‘অপ্রেমিক’ প্রকাশের পর মন্তব্যের সুবাদে দারুণ প্রশংসা মিলছে গল্প, নির্মাণ ও গান থেকে।

/এমএম/
সম্পর্কিত
তটিনী-পার্থর ‘অমর প্রেম’, শুভেচ্ছা জানালেন তৌসিফ
তটিনী-পার্থর ‘অমর প্রেম’, শুভেচ্ছা জানালেন তৌসিফ
ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী নাটক  ‘জখম’: একদিনে দেখলো ৪০ লাখ দর্শক!
একদিনে ৪০ লাখ দর্শক!
তৌসিফ-তটিনী, কে কার প্রেমে ‘জখম’
তৌসিফ-তটিনী, কে কার প্রেমে ‘জখম’
‘ব্যাচেলর রমজান ভাইব’: ফান-কমেডির মাধ্যমে সামাজিক বার্তা
‘ব্যাচেলর রমজান ভাইব’: ফান-কমেডির মাধ্যমে সামাজিক বার্তা
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ