অবশেষে...

বিনোদন ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২১

শাহরুখ খানকে বলা হয় বলিউড বাদশাহ। যার জন্য খোদ পুরস্কারই যেন অপেক্ষায় থাকে, তিনি কখন আসবেন এবং গ্রহণ করবেন; সেই প্রত্যাশায়! অথচ শাহরুখকে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছুঁয়ে দেখতে সময় লেগেছে তিন দশকেরও বেশি সময়।

ঘোষণা আগেই হয়েছে, অবশেষে অদ্য (২৩ সেপ্টেম্বর) বিকালে সেই পুরস্কারটি হাতে বুঝে পেয়েছেন ‘জওয়ান’ সিনেমার সুবাদে। তাকে এভাবে পুরস্কৃত করে যেন গোটা বিশ্বটাই এখন একটা হাসিমুখ! অথবা ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেন দায়মুক্তি পেলো এই আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে।  সম্মাননা গ্রহণ করছেন শাহরুখ খান ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান হয় নয়া দিল্লির বিজ্ঞান ভবনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত কাজের জন্য তাদের সম্মানিত করা হয়। এতে শাহরুখ খানের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ঠিক তার বিপরীত একজন মানুষ। নাম বিক্রান্ত মেসি। যিনি ‘টুয়েলভথ ফেইল’ দিয়ে খেলার মাঠের মেসিকেও যেন হার মানিয়েছেন। যার রাষ্ট্রীয় ফলাফল নগদে ঘরে উঠলো আজ।

অন্যদিকে বলিউডের রানি একাই সেরা অভিনেত্রীর ক্রেস্ট হাতে তুললেন ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র জন্য।

শাহরুখ খান অনুষ্ঠানে কালো কমপ্লিট স্যুট পরেছিলেন। তিনি স্টাইল যোগ করেছিলেন একটি সানগ্লাস দিয়ে, আর কানে একটি ইয়ার কাফ তার রাজকীয় ব্যক্তিত্বকে আরও মোহনীয় করে তুলেছিল।

অনুষ্ঠানের জন্য রানি মুখার্জি একটি বাদামি রঙের শাড়ি বেছে নেন, খোলা চুল রাখেন। মানানসই গয়না, হালকা মেকআপ এবং কপালে একটি ছোট্ট বিন্দি দিয়ে তিনি তার সাজ সম্পূর্ণ করেন।

অন্যদিকে বিক্রান্ত মেসি অনুষ্ঠানে সাদা রঙের কমপ্লিট স্যুট পরেন। রানি মুখার্জি বলা দরকার, অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ভারতে বেকারত্ব ও কৃষকের আত্মহত্যার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে সামনে আনে, তবে উপস্থাপন করেছে একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক ছবির আকারে। যাতে শাহরুখ খান অনবদ্য অভিনয় করেন।

আশিমা চিব্বার পরিচালিত রানি মুখার্জির ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটি বাস্তব জীবনের ঘটনা থেকে অনুপ্রাণিত, যেখানে ভারতীয় অভিবাসী দম্পতি সাগরিকা চক্রবর্তী এবং অন্যরূপ ভট্টাচার্যের সন্তানদের ২০১১ সালে নরওয়ের কর্তৃপক্ষ নিয়ে যায়। একজন মায়ের মর্মস্পর্শী চরিত্রায়ণ এবং তার দৃঢ়তা ও সহনশীলতার প্রতীকী উপস্থাপনার জন্য রানি মুখার্জি প্রশংসিত হন।

অন্যদিকে বিদ্যুৎ বিনোদ চোপড়া পরিচালিত ‘টুয়েলভথ ফেইল’ ছবিটি বিক্রান্ত মেসিকে তারকা খ্যাতি এনে দেয়। ছবিটি আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার বাস্তব জীবনের ওপর ভিত্তি করে নির্মিত। অসাধারণ অভিনয়ের দক্ষতায় বিক্রান্ত মেসি চরিত্রটিকে জীবন্ত করে তোলেন। ২০ কোটির সীমিত বাজেটে নির্মিত এ ছবি বক্স অফিসে ৬৯.৬৪ কোটি রুপি আয় করে স্লিপার হিটে পরিণত হয়।

শাহরুখ খান, বিক্রান্ত মেসি এবং রানি মুখার্জি ছাড়াও ভারতীয় সিনেমায় অবদানের স্বীকৃতিস্বরূপ অভিনেতা মোহনলাল ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আসরে দাদাসাহেব ফালকে স্বীকৃতি ঘরে তুলে নেন। বিক্রান্ত মেসি

সূত্র: এনডিটিভি

/এমএম/
সম্পর্কিত
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
বিনোদন বিভাগের সর্বশেষ
অবসর ভেঙে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং
অবসর ভেঙে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং
১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, পড়বেন কবিতা-মুক্তি পাচ্ছে ‘নির্বাসিত’
১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, পড়বেন কবিতা-মুক্তি পাচ্ছে ‘নির্বাসিত’
‘মৃণালদার সমস্ত মজা, পাগলামি রেখেই ছবিটা করেছিলাম’
‘মৃণালদার সমস্ত মজা, পাগলামি রেখেই ছবিটা করেছিলাম’
সালমানের এ কী হাল! তবু বলছেন, ‘ভালো আছি’
সালমানের এ কী হাল! তবু বলছেন, ‘ভালো আছি’
জীবন ও অভিনয় নিয়ে দর্শকের মুখোমুখি হবেন ফেরদৌসী মজুমদার
জীবন ও অভিনয় নিয়ে দর্শকের মুখোমুখি হবেন ফেরদৌসী মজুমদার