আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমণি

বিনোদন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৫, ১২:৪৯আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১২:৩৫

ঢালিউড তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি ১৬ মিলিয়ন অনুসারী যার, সেই চিত্রনায়িকা পরীমণি এবার আসছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দশম পর্বে। 

৪ অক্টোবর, শনিবার, রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে বিশেষ এই পর্বটি। 

এই পর্বে প্রায় ১০০ মিনিট পরীমণি এমন কিছু কথা বলেছেন, যা আগে কখনও বলেননি। আগের থেকে অনেক বেশি পরিণত পরীমণি বলেছেন, ‘এখন আমি অনেক ভেবেচিন্তে কাজ করি। যেটা আগে করতাম না।’ পরীমণি পরীর এই বদলে যাওয়া তার সন্তানদের জন্য। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে পরীমণি বলেন, ‘এতদিন আমার কোনও সঞ্চয় ছিল না। কিন্তু এখন আমি মাসে একটা সঞ্চয় করি, আমার বাচ্চাদের জন্য। আমার যদি দুই টাকাও উপার্জন হয়, সেটা যেন সন্তানরা বড় হয়ে ভোগ করতে পারে।’ 

পরীমণি মজা করে পডকাস্টে বলেন, ‘আমি এখন পুণ্য ও প্রিয়মের মা বটে। তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই। মোট ১০০ বাচ্চার মা হয়ে ওদের দেখভাল করতে চাই। আল্লাহ যাতে আমাদের এই সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য বড়লোক করতে পারে। কারণ এ যুগে সন্তানদের বড় করার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন হয়। ব্যক্তি পরীমণি বা নায়িকা পরীমণি অনেক ক্ষেত্রে ব্যর্থ হতে পারে, তবে মা হিসেবে আমি নিজেকে কখনও ব্যর্থ হতে দেবো না।’ 

কথায় কথায় নায়িকা আরও জানান, সিনেমায় অভিনয়ের আগে তিনি নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন। তবে সেখানে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখে মুগ্ধ হয়ে রীতিমতো পালিয়ে গিয়ে আর স্কুলে ফিরে যাননি! পডকাস্ট সেটে রুম্মান ও পরী বহুমুখী প্রতিভার পরীমণি বরিশালে প্রিয় নানার মৃত্যুবার্ষিকীতে প্রায় আড়াই হাজার মানুষের জন্য গরুর মাংস রান্না করেছিলেন, অন্যান্য রান্নারও তদারকি করেছিলেন। জানান এসব তথ্যও। 

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
আরেক বিয়ের ঘোষণা দিলেন পরীমণি, আর্জেন্টিনা কি পারবে?
আরেক বিয়ের ঘোষণা দিলেন পরীমণি, আর্জেন্টিনা কি পারবে?
‘সামথিং বিগ’ নিয়ে আসছেন জাজের ‘ডানাকাটা’ পরী
‘সামথিং বিগ’ নিয়ে আসছেন জাজের ‘ডানাকাটা’ পরী
সাকলায়েনের শাস্তি হলে পরীমণির নয় কেন, প্রশ্ন গণঅধিকার পরিষদ নেতার
সাকলায়েনের শাস্তি হলে পরীমণির নয় কেন, প্রশ্ন গণঅধিকার পরিষদ নেতার
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি