টলিউড থেকে ছিটকে পড়লেও ঢালিউডে দারুণ অভিষেক

বিনোদন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৫, ১৬:১১আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১৪:৪১

সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে দীর্ঘ গুঞ্জনের মধ্য দিয়ে নিজেকে এ পর্যন্ত টেনে এনেছেন ছোট পর্দার বড় তারকা তানজিন তিশা। অবশেষে নিশ্চিত খবর মিলেছিল, সিনেমায় এই নায়িকার অভিষেক হচ্ছে টলিউড তথা কলকাতা থেকে। তাও আবার নায়ক হিসেবে পেতে যাচ্ছিলেন বলিউডের ‘থ্রি ইডিয়টস’ খ্যাত শরমন যোশিকে।

‘ভালোবাসার মরশুম’ নামের সিনেমাটি পরিচালনা করছেন কলকাতার নির্মাতা এম এন রাজ। তিনি এর আগে জিৎকে নিয়ে ‘রাবণ’ সিনেমাটি নির্মাণ করেন।

মে মাসের শেষদিকে কলকাতায় অনুষ্ঠিত হয় সিনেমাটির মহরত। উপস্থিত ছিলেন শরমন যোশি ও সিনেমার আরেক নায়িকা সুস্মিতা; কিন্তু অনুপস্থিত ছিলেন তানজিন তিশা। মহরতের কিছু দিন পর শুরু হয় শুটিং, তবে তখন থেকে এখনও দেখা যায়নি তিশাকে। টলিউড থেকে ছিটকে পড়লেও ঢালিউডে দারুণ অভিষেক শুরু থেকেই সিনেমাটি নিয়ে চুপ ছিলেন তানজিন তিশা। চুক্তিবদ্ধ হলেও আনুষ্ঠানিক কিছু জানাননি তিনি। গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে সম্প্রতি এক প্রশ্নের জবাবে তিশা বলেন, ‘আমাকে নিয়ে সিনেমার অনেক খবর হয়েছে, আমি দেখেছি। নিউজ তো অনেক হয়। কতটা সত্য, কতটা নয়– দর্শকরা ভালো জানেন। আমি এখনই কিছু বলতে চাই না। হতে পারে নতুন কোনও সারপ্রাইজ নিয়ে সামনে আসবো।’

নতুন সারপ্রাইজ নিয়ে দ্রুতই হাজির হচ্ছেন তিশা, এটুকু সত্যি। কারণ এরই মধ্যে নিশ্চিত রটনা রটেছে শাকিব খানের নায়িকা হয়ে অভিষেক হচ্ছে তিশার। সিনেমার নাম ‘সোলজার’। দ্রুতলয়ে চলছে শুটিং প্রস্তুতি। তবে তার আগেই টলিউডের পাতা থেকে ছিটকে পড়লেন তিশা। মূল কারণ হিসেবে জানা গেছে তানজিন তিশার ভারতীয় ভিসা জটিলতা। টলিউড থেকে ছিটকে পড়লেও ঢালিউডে দারুণ অভিষেক এদিকে টলিউড থেকে ছিটকে পড়লেও আগামী সপ্তাহে ঢালিউডের ‘সোলজার’-এ অংশ নেবেন তানজিন তিশা। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ।

সমালোচকরা বলছেন, ভিসা জটিলতা সাপে বর হলো তানজিন তিশার জন্য। কারণ এই সময়ে টলিউডের সিনেমা নিয়ে ব্যস্ত হলে ঢালিউডের ‘সোলজার’ ছবিটি নাও পেতে পারতেন তিশা। অথচ অভিষেকের জন্য নায়িকা হিসেবে ঢালিউডের সিনেমাটি তিশার জন্য বেশি যৌক্তিক। যেটি তিনি হাতে পেয়েছেন যথাসময়ে। টলিউড থেকে ছিটকে পড়লেও ঢালিউডে দারুণ অভিষেক

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘ভাগ্যিস স্ক্রিপ্টে ছুরি দিয়ে খুন করা লেখা ছিল না’
তানজিন তিশাকে সোহানা সাবার কটাক্ষ‘ভাগ্যিস স্ক্রিপ্টে ছুরি দিয়ে খুন করা লেখা ছিল না’
চরিত্রের প্রয়োজনে সহশিল্পীকে ‘মারধর’ করেছেন তিশা!
চরিত্রের প্রয়োজনে সহশিল্পীকে ‘মারধর’ করেছেন তিশা!
তানজিন তিশা যখন দুর্ধর্ষ গোলাপী!
তানজিন তিশা যখন দুর্ধর্ষ গোলাপী!
ক্যামেরা হাতে দাবার ঘুঁটির মাঝে তানজিন তিশা, কী দেখছেন নায়িকা
ক্যামেরা হাতে দাবার ঘুঁটির মাঝে তানজিন তিশা, কী দেখছেন নায়িকা
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন