আমিরকে বিয়ে করতে ধর্ম বদলেছেন গৌরী?

বিনোদন ডেস্ক
০৭ জুলাই ২০২৬, ১৩:৪৯আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১৭:৫৭

বলিউড অভিনেতা আমির খানগৌরী স্প্র্যাটের বিয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—আমিরকে বিয়ে করার জন্য কি ধর্ম পরিবর্তন করেছেন গৌরী?

রবিবার মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের বাসভবনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করেন এই যুগল। প্রায় ২৫ বছরের পরিচয়ের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের ছবি ও ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায়, রেজিস্ট্রির কাগজে স্বাক্ষর করছেন আমির ও গৌরী। এ সময় ভিডিওতে আংশিক শোনা যায়, গৌরী বলছেন, “...আমার রক্ষক, আমার আশ্রয়...”। অন্যদিকে আমিরকে বলতে শোনা যায়, “সে-ই আমার আইনসম্মত... স্ত্রী।” ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের ছেলে জুনায়েদ খান, মেয়ে ইরা খান, জামাতা নূপুর শিখরে, নির্মাতা আশুতোষ গোয়ারিকর, ক্রিকেটার ইরফান পাঠান, রাজনীতিক রাজ ঠাকরেসহ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা।

বেঙ্গালুরুর অ্যাংলো-ইন্ডিয়ান পরিবারে জন্ম গৌরীর। তাঁর মা রিটা পাঞ্জাবি বংশোদ্ভূত হলেও আইরিশ শিকড় রয়েছে। বাবা রবার্ট স্প্র্যাট তামিল-ব্রিটিশ বংশোদ্ভূত। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি খ্রিষ্টান পারিবারিক পটভূমিতে বেড়ে উঠেছেন। তবে আমিরকে বিয়ের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন কোনও আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য তথ্য এখন পর্যন্ত প্রকাশ হয়নি। আমির কিংবা গৌরী—কেউই এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। ফলে ধর্মান্তরের বিষয়টি এখন পর্যন্ত কেবল জল্পনাই রয়ে গেছে।

উল্লেখ্য, আমিরের আগের দুই স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাও তাকে বিয়ে করার পর ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তাই গৌরীর ক্ষেত্রেও ধর্মান্তরের দাবি সমর্থন করার মতো কোনও প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

/আরএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘সময় নষ্ট’ জেনেও এআই ড্রামা কেন দেখে মানুষ?
‘সময় নষ্ট’ জেনেও এআই ড্রামা কেন দেখে মানুষ?
‘কিং’-এর গানে ফিরছেন অরিজিৎ, ইঙ্গিত দিলেন শাহরুখ
‘কিং’-এর গানে ফিরছেন অরিজিৎ, ইঙ্গিত দিলেন শাহরুখ
নায়ক হওয়ার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন
নায়ক হওয়ার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
এমি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লো কমেডি সিরিজ ‘উইডোজ বে’
এমি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লো কমেডি সিরিজ ‘উইডোজ বে’