ট্রেন্ডিংয়ের শীর্ষে বুবলী!

বিনোদন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৫, ১৫:৫৬আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৫:৫৬

এটাই স্বাভাবিক, বুবলী থাকবেন ট্রেন্ডিংয়ে। রবিবার (৩ আগস্ট) যুক্তরাষ্ট্রের রুজভেল্ট আইল্যান্ড থেকে যে ছবি প্রকাশ করেছেন নায়িকা নিজেই, তাতে করে অনেকেই বলছেন সেদিনকার রাজনৈতিক কর্মসূচিও রীতিমতো মার খেয়েছে!

এদিকে একদিন পরই জানা গেলো সেই বুবলী এবার ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে বসে আছেন! তিনি মানে তার অভিনীত প্রথম মিউজিক ভিডিও ‘ময়না’।

এটি প্রকাশ হয় ২৯ জুলাই গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে। প্রকাশের ৬ দিনের মাথায় সেই গানটি ইউটিউব ট্রেন্ডিংয়ের এক নম্বরে থাকা মানে অনেক কিছু। যেমন নজির সচরাচর মেলে না। যেন রুজভেল্টের রোমান্টিক ঢেউ আছড়ে পড়লো ইউটিউবে ‘ময়না’র গায়ে! 

ফিল্মি স্টাইলে নির্মিত এই ভিডিওতে বুবলীর সঙ্গে নেচেছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন।

গানটি গেয়েছেন কোনাল ও নিলয়। সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন, কথা লিখেছেন আসিফ ইকবাল।

ভিডিওটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। নৃত্য পরিচালনা করেছেন খালেদ মাহমুদ। অংশু বলেন, ‘এই গানে কোনও কিছুতেই কমতি রাখিনি। সিনেমার গান না হলেও সিনেমার আয়োজনে বানানো হয়েছে। দর্শক-শ্রোতাদের দারুণ সাড়া পেয়েছি-এটা পুরো টিমের অক্লান্ত পরিশ্রমের ফল।’

/এমএম/
সম্পর্কিত
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক!
ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক!
আমার তো ডিভোর্স হয়নি: বুবলী
আমার তো ডিভোর্স হয়নি: বুবলী
সিনেমার খবরে বুবলী!
সিনেমার খবরে বুবলী!
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি