ডা. এজাজের স্মৃতিতে একজন হ‌ুমায়ূন আহমেদ

বিনোদন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৫, ১৪:২১ আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৭:২৭

১৩ নভেম্বর নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হ‌ুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী। প্রয়াত এই কিংবদন্তির বহু নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন ডা. এজাজ। 

মূলত তার পরিচিতিই গড়ে উঠেছে হ‌ুমায়ূন আহমেদের অভিনেতা হিসেবে। সাবলীল ও রম্যরসাত্মক অভিনয়ের কারণে তার জনপ্রিয়তাও তৈরি হয়েছে বেশ। কাজ করতে গিয়ে হ‌ুমায়ূন আহমেদের সঙ্গে অনেক বিচিত্র অভিজ্ঞতা রয়েছে তার। রয়েছে অসংখ্য আনন্দ-বেদনার স্মৃতি। 

লেখক কিংবা নির্মাতা হ‌ুমায়ূন আহমেদের বাইরে একজন মানুষ হিসেবেও তাকে কাছ থেকে দেখেছেন। প্রিয় এই মানুষটির জন্মদিনে মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে সেইসব স্মৃতিকথা বলেছেন ডা. এজাজ। 

হ‌ুমায়ূন আহমেদের সঙ্গে প্রথম পরিচয়, প্রথম ও শেষ কাজ, শুটিংয়ে মজার ঘটনা, আড্ডা, গল্প, শেষ দেখা এবং তার শূন্যতা নিয়ে বলেছেন এই অভিনেতা। 

১৩ নভেম্বর সকাল ৭টায় প্রচার হবে অনুষ্ঠানটি। উপস্থাপনা করেছেন রুম্মান রশীদ খান ও অর্চি রহমান।

/এমএম/
সম্পর্কিত
আবার প্রেক্ষাগৃহে হ‌ুমায়ূন আহমেদের সিনেমা
আবার প্রেক্ষাগৃহে হ‌ুমায়ূন আহমেদের সিনেমা
মৃত্যুদিনে উৎসর্গপত্র থেকে...
স্মরণে হ‌ুমায়ূন আহমেদ মৃত্যুদিনে উৎসর্গপত্র থেকে...
শুভ জন্মদিন হিমু কারিগর হ‌ুমায়ূন আহমেদ
শুভ জন্মদিন হিমু কারিগর হ‌ুমায়ূন আহমেদ
হ‌ুমায়ূন আহমেদের উৎসর্গপত্র
জন্মদিনে স্মরণ হ‌ুমায়ূন আহমেদের উৎসর্গপত্র
বিনোদন বিভাগের সর্বশেষ
ভাইরাল এআই ভিডিও, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জুনিয়র এনটিআরের
ভাইরাল এআই ভিডিও, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জুনিয়র এনটিআরের
রাজনৈতিক বাধা পেরিয়ে সালমানের ‘মাতৃভূমি’, এবার মুক্তির অপেক্ষা
রাজনৈতিক বাধা পেরিয়ে সালমানের ‘মাতৃভূমি’, এবার মুক্তির অপেক্ষা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
ক্যারিয়ারে প্রথমবার সেরা আয়ের রেকর্ড অজয়ের, ‘দৃশ্যম ৩’-এর বিশ্বজয়
ক্যারিয়ারে প্রথমবার সেরা আয়ের রেকর্ড অজয়ের, ‘দৃশ্যম ৩’-এর বিশ্বজয়
সিনেমার প্রিমিয়ারে ফটোগ্রাফারদের সামলাতে গিয়ে বিপাকে অ্যান হ্যাথাওয়ে
সিনেমার প্রিমিয়ারে ফটোগ্রাফারদের সামলাতে গিয়ে বিপাকে অ্যান হ্যাথাওয়ে