শিল্পীর মৃত্যুর চার দিন পর মুক্তি নতুন গান

বিনোদন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:১৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:১৯

গত ২৮ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দেন ‘একটা চাদর হবে’খ্যাত গায়ক জেনস সুমন। এমন হৃদয়বিদারক ঘটনার চার দিনের মাথায় প্রকাশ হলো তার নতুন গান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানটির নাম ‘কেউ জানলো না কেউ বুঝলো না’। এটি লিখেছেন ফারুক আসাদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত কর।

অমিত কর গানটি প্রকাশ প্রসঙ্গে বলেন, ‘সুমন আমার খুব কাছের একজন ভাই-বন্ধু ছিলেন। তার জন্য কয়েকটি গান করেছি। এগুলো নিয়ে আমাদের দুজনের কিছু পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই সে আমাদের ছেড়ে চলে গেল। আশা করছি, সুমন ভক্তদের ভালো লাগবে গানটি।’

দীর্ঘ ১৬ বছরের বিরতি ভেঙে গত বছর নতুন গানে ফিরেছিলেন সংগীতশিল্পী জেনস সুমন। প্রকাশ করেছিলেন ‘আসমান জমিন’ শিরোনামের একটি গান। তিনি তখন জানিয়েছিলেন, সংগীতে এবার নিয়মিতই পাওয়া যাবে তাকে। সেই মাপে নিয়মিত গানও রেকর্ড করছিলেন। কিন্তু সেসব আর প্রকাশ করা হলো না সুমনের।

বলা দরকার, নব্বই দশকের শেষদিকে সংগীতে ক্যারিয়ার শুরু করেন জেনস সুমন। ২০০২ সালে বি‌টিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ‘একটা চাদর হবে’ প্রচারের পর তিনি দেশজুড়ে পরিচিতি পান। এর আগে ১৯৯৭ সালে প্রকাশ পেয়েছিল তার প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’। এরপর একে একে প্রকাশ পেয়েছে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’ ইত্যাদি অ্যালবাম। 

২০০৮ সা‌লে ‘মন চ‌লো রূপের নগ‌রে’ অ্যালবামের পর অজানা কারণে ১৬ বছরের বিরতিতে চলে গিয়েছিলেন তিনি। গত ২৮ নভেম্বর গেলেন চিরতরে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?