আপেল হাতে জয়ার বার্তা: আপেল হয়ো না

বিনোদন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২৫, ১৪:২৫আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১৯:৩১

গেল ক’দিন ধরে, বিশেষকরে শহরে কুয়াশা নামার পর থেকে জয়া আহসানকে দেখা গেছে ঘর-গেরস্থালিতে ব্যস্ত হতে! মানে কখনও ছাদবাগিচা, কখনও ঢাকার অদূরে ফার্মহাউজে; গাছ-গাছালি আর ফল-মূলের সঙ্গে সখ্যতা গড়তে। তাও আবার সাদামাটা সাজ-পোশাকে। 

সেই জয়া বুধবার (১০ ডিসেম্বর) রাতে আপেল হাতে হঠাৎ চমকে দিলেন নেটাগরিকদের! সঙ্গে নতুন লুকে ধরা দিলেন এই অভিনেত্রী, যা দেখে মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরা। যদিও ছবির ওজনদার ক্যাপশনে জন্ম দিয়েছে নতুন বার্তা। আপেল হাতে জয়ার বার্তা: আপেল হয়ো না প্রকাশিত একগুচ্ছ আপেল-ছবির মাঝেও তার বার্তাটি যেন ভাবনার খোরাক জুগিয়েছে, বিশেষ করে নারীকুলে। তিনি লাল টকটকা আপেল হাতে নিয়ে ফটোশুট করে ক্যাপশনে লিখে দিয়েছেন, ‘ডোন্ট বি এন অ্যাপল’, মানে আপেল হয়ো না। জয়া সম্ভবত এটা বুঝাতে চেয়েছেন, এমন হয়ো না যাতে কেউ চাইলেই কামড় দিয়ে খেয়ে ফেলতে পারে কিংবা সহজে পচে যেতে পারো। আপেল হাতে জয়ার বার্তা: আপেল হয়ো না এই ছবিগুলোতে তার কঠোর বার্তা আর ফ্যাশন স্টেটমেন্ট ছিল ঐতিহ্য আর আধুনিকতার এক অনন্য মেলবন্ধন। অভিনেত্রীর পরনে দেখা যায় পাথরের জমকালো কাজ করা খয়রি রঙের ব্লাউজ। সঙ্গে ম্যাচিং টিপ, লিপস্টিক, খোঁপায় গোলাপ ও আপেল। নিম্নাঙ্গে বেছে নিয়েছেন উন্মুক্ত নাভিতে ধূসর রঙের জিন্স। চোখে স্টাইলিশ রোদচশমা তাকে দিয়েছে আভিজাত্যের লুক। আপেল হাতে জয়ার বার্তা: আপেল হয়ো না যদিও সব ছাপিয়ে সবার নজর কেড়েছে হাতের মুঠোয় আপেল আর ছবির ক্যাপশনে! যা গতরাত থেকেই সোশ্যালে আলোচনার কেন্দ্রে চলে আসে।

/এমএম/
সম্পর্কিত
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
বিনোদন বিভাগের সর্বশেষ
জেন-জি’দের কণ্ঠে ‘ও প্রিয়া তুমি কোথায়’, কনসার্ট ফর ডেমোক্রেসিতে হাজারো মানুষ
জেন-জি’দের কণ্ঠে ‘ও প্রিয়া তুমি কোথায়’, কনসার্ট ফর ডেমোক্রেসিতে হাজারো মানুষ
যে চাওয়া থেকে আন্দোলনে দাঁড়িয়েছি, পাওয়ার হিসাব মেলেনি: মম
যে চাওয়া থেকে আন্দোলনে দাঁড়িয়েছি, পাওয়ার হিসাব মেলেনি: মম
অফিসের জায়গা বিক্রি করেই মাধুরীর লাভ ৪ কোটি রুপি
অফিসের জায়গা বিক্রি করেই মাধুরীর লাভ ৪ কোটি রুপি
শিক্ষকদের ‘অসম্মান’ করতেন ভূমি, জানালেন প্রাক্তন শিক্ষিকা
শিক্ষকদের ‘অসম্মান’ করতেন ভূমি, জানালেন প্রাক্তন শিক্ষিকা
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন ব্রেট লি
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন ব্রেট লি