তারেক রহমানকে নিয়ে ন্যানসির গান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২৫, ১৪:৪২আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৮:২৫

দীর্ঘ ৬ হাজার ৩ শত ১৪ দিন পর ২৫ ডিসেম্বর জন্মভূমিতে পা রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও তৈরি হয়েছে বিশেষ প্রতিধ্বনি। 

তারই রেশ মিলেছে দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পীর ন্যানসির মাধ্যমে। তারেক রহমানের আগমন ঘিরে তিনি গাইলেন বিশেষ গান। নাম রেখেছেন ‘নেতা আসছে’। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সালমান রাজ।

‘নেতা আসছে, নেতা আসছে, মা-মাটি মানুষের কাছে/ যেন বাংলাদেশ হাসছে/ তার সূর্যসন্তান আসছে’-এমন কথায় গানটিতে উঠে এসেছে তারেক রহমানের প্রত্যাবর্তনের প্রতীক্ষা ও আশাবাদের বার্তা। গানটির কথা লিখেছেন মিজানুর রহমান। পলক হাসান সুমনের সুরে এর সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ।

গানটি তৈরির পেছনে গ্রন্থনা, পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিত্রনায়ক হেলাল খান।এটি প্রকাশ হয়েছে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে। সেখানে প্রকাশের পর থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক সাড়া দেখা গেছে। অসংখ্য অনুসারী মন্তব্যের মাধ্যমে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন এবং গানটির প্রশংসা করছেন।

বলা দরকার, ন্যানসি আগে থেকেই বিএনপি’র রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন প্রকাশ্যে।

/এমএম/
সম্পর্কিত
‘না’ ভোটকে ‘হ্যাঁ’ বললেন ন্যানসি!
‘না’ ভোটকে ‘হ্যাঁ’ বললেন ন্যানসি!
মা ও মেয়ে, প্রথম একসঙ্গে
মা ও মেয়ে, প্রথম একসঙ্গে
ন্যানসি-কন্যা রোদেলার গান ‘অকারণ’
ন্যানসি-কন্যা রোদেলার গান ‘অকারণ’
ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি মামলার প্রতিবেদন ৩১ জানুয়ারি
ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি মামলার প্রতিবেদন ৩১ জানুয়ারি
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর