নতুন বছরে জয়ার প্রথম ছবি ‘ওসিডি’

বিনোদন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৬, ১৮:১৯আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১৭:৪৩

২০২৫ সাল ছিল জয়া আহসানের জন্য সমতার খেলা। এর আগে লম্বা সময় অভিযোগ ছিল, অভিনেত্রীর টলিউড প্রীতির বিষয়ে। বলা হচ্ছিল, কলকাতার ৫টি সিনেমার বিপরীতে মাত্র একটি সিনেমার দেখা মেলে ঢালিউডে।

সেই অভিযোগ বা অনুযোগ দারুণভাবে খণ্ডালেন গেল বছরে। বছরজুড়ে দুই বাংলার প্রেক্ষাগৃহে নিয়মিত মুক্তি পেয়েছে জয়া আহসানের দারুণ সব সিনেমা। যেমন- ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’, ‘ডিয়ার মা’ প্রভৃতি। 

সেই ধারাবাহিকতায় নতুন বছরের অভিনেত্রী খাতা খুলতে যাচ্ছেন ৬ ফেব্রুয়ারি। বছরের প্রথম দিনে নতুন সিনেমা মুক্তির তারিখ জানালেন জয়া। পোস্টার প্রকাশ করে বললেন, আগামী ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘ওসিডি’। জয়া আহসান সৌকর্য ঘোষালের এই মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমায় জয়া অভিনয় করেছেন ‘শ্বেতা’ নামের একজন চিকিৎসকের চরিত্রে। ছবির গল্প আবর্তিত হয়েছে শ্বেতার জীবনের এক তিক্ত অতীত ও মানসিক ট্রমাকে কেন্দ্র করে।

পোস্টারটি শেয়ার করে জয়া লিখেছেন, ‘মনের কোণের সব দীনতা-মলিনতা ধুইয়ে দাও।’

২০২১ সালে এই সিনেমার কাজ শেষ হলেও এটি মুক্তির আলো দেখেনি। তবে ২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এরপর আরও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সিনেমার পোস্টারে জয়া আহসান সিনেমাটি প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে পরিচালক সৌকর্য ঘোষাল বলেন, ‘এই সিনেমাটি আমার এক প্রতিবাদের ভাষা বলা যেতে পারে। এতে এমন অনেক মানুষ ও শিশুদের কথা তুলে ধরা হয়েছে, যারা প্রতিনিয়ত এমন কিছু ঘটনার শিকার হয়, যা তারা কোনও দিন মুখ ফুটে বলতে পারে না। আমি নিজেও এমন অনেক শিশুকে দেখেছি, যারা পরিবারকে পাশে না পেয়ে চুপ করে যায়। অন্যদিকে অপরাধীরা সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। মাঝখান থেকে একটি গোটা জীবন নষ্ট হয়ে যায়, যার কোনও সমাধান নেই।’

‘ওসিডি’ সিনেমার আগে সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূত পুরী’ ছবিতে অভিনয় করেন জয়া। এবার আসছে এই জুটির ‘ওসিডি’। জয়া আহসান

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
বিনোদন বিভাগের সর্বশেষ
যেভাবে বাংলার নায়িকা হয়ে উঠলেন মুম্বাইয়ের মেয়েটি
যেভাবে বাংলার নায়িকা হয়ে উঠলেন মুম্বাইয়ের মেয়েটি
অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর ৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা আপ্তে
অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর ৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা আপ্তে
নতুন দুই খবরে টেইলর সুইফট
নতুন দুই খবরে টেইলর সুইফট
মায়ের জমানো টাকায় চিকিৎসা, পাওনা ৫০ লাখ টাকা নিয়ে  ক্ষোভ ‘মেঘদল’ ব্যান্ড সদস্যের
মায়ের জমানো টাকায় চিকিৎসা, পাওনা ৫০ লাখ টাকা নিয়ে  ক্ষোভ ‘মেঘদল’ ব্যান্ড সদস্যের
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী