টিভিতে ভোটারদের প্রশ্ন, দায়িত্বশীলদের জবাব

বিনোদন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২৬, ১৪:৩৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১৮:৫২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোটদানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এই অনুষ্ঠানটি নির্মিত হয়েছে। 

ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি আজ (১৩ জানুয়ারি) থেকে প্রচার হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। 

অনুষ্ঠানটির সম্প্রচার চলবে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত।

প্রথমবারের মতো ভোট দিবেন এমন বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ এ অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে তাদের ভোট সংক্রান্ত নানা প্রশ্ন ও মতামত তুলে ধরবেন। ভোটারদের কৌতূহল ও প্রত্যাশার কথা সরাসরি জানতে পারবেন দর্শকরা। নির্বাচন প্রক্রিয়ার নানা খুঁটিনাটি বিষয়েও অনুষ্ঠানটিতে বিস্তারিত আলোচনা করবেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। অনুষ্ঠানের একটি দৃশ্য এমনটাই জানান অনুষ্ঠানটির প্রযোজক ইয়াসির আরাফাত।

তার ভাষায়, ‘ভোটার নিবন্ধন, ভোট প্রদান পদ্ধতি, নির্বাচনী আচরণবিধি, ভোটের গুরুত্ব ও নাগরিক দায়িত্বসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সহজ ও স্পষ্টভাবে তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। ফলে নতুন ভোটারদের পাশাপাশি সাধারণ দর্শকদের মধ্যেও নির্বাচন সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি হবে। 
নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনের এই উদ্যোগ ভোটার সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে- এমনটাই মনে করছি আমরা।’

/এমএম/
সম্পর্কিত
শঙ্কা কাটলো: বিটিভিসহ আরও দুটি চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ 
শঙ্কা কাটলো: বিটিভিসহ আরও দুটি চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ 
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পের কাজ মূর্তি নির্মাণ নয়; মূর্তির সঙ্গে সংলাপ তৈরি করা
সমালোচনার জবাবে আলাপশিল্পের কাজ মূর্তি নির্মাণ নয়; মূর্তির সঙ্গে সংলাপ তৈরি করা
রোমান্টিক ছবিতে কি অচল ত্রিশোর্ধ্ব নায়িকারা? প্রশ্ন তাপসী পান্নুর
রোমান্টিক ছবিতে কি অচল ত্রিশোর্ধ্ব নায়িকারা? প্রশ্ন তাপসী পান্নুর
শিল্পী সমিতির নির্বাচন: বাপ্পারাজ সরে দাঁড়ানোয় কান্নায় ভেঙে পড়েছিলেন মুক্তি
শিল্পী সমিতির নির্বাচন: বাপ্পারাজ সরে দাঁড়ানোয় কান্নায় ভেঙে পড়েছিলেন মুক্তি
হইচইয়ে আসছে অপূর্ব–ইয়াশের ‘হেডলাইন’
হইচইয়ে আসছে অপূর্ব–ইয়াশের ‘হেডলাইন’
বাবাকে মানুষ নিজের ‘ফ্যামিলি’ ভাবে, সন্তান হিসেবে এটা দারুণ অনুভূতির: নুহাশ হুমায়ূন
বাবাকে মানুষ নিজের ‘ফ্যামিলি’ ভাবে, সন্তান হিসেবে এটা দারুণ অনুভূতির: নুহাশ হুমায়ূন