অনেকে আমাকে ‘মুরগি মুন্নী’ বলে ডাকেন: রিচি

বিনোদন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৬, ১৪:২৩ আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১৩:৪৭

অভিনয় শিল্পী রিচি সোলায়মানের জন্মদিন আজ, ২৩ জানুয়ারি। এ বছর তিনি দেশেই, তাই বিশেষ দিনটি উদযাপন করছেন ঢাকায়। বিয়ের পর আমেরিকা-বাংলাদেশ যাওয়া-আসার মধ্যেই থেকেছেন তিনি। যদিও দেশের প্রতি, বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি সন্তানদের টান যাতে আরও গাঢ় হয়, সেজন্য পাঁচ বছর আগেই ছেলে রায়ান ও মেয়ে ইলমাকে দেশের স্কুলে ভর্তি করিয়েছেন অভিনেত্রী। 

২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি আমেরিকা প্রবাসী রাশেকুর রহমান মালিককে বিয়ে করেছেন তিনি। সম্প্রতি স্বামী-সন্তান-সংসারের অনেক অজানা তথ্য রিচি সোলায়মান শেয়ার করেছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের অষ্টম পর্বে। 

২৪ জানুয়ারি, রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে এই বিশেষ পর্বটি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় দীর্ঘ এই পডকাস্টে রিচি সোলায়মান জানিয়েছেন, ‘‘আমেরিকায় সব কাজ নিজেদেরই করতে হয়। এমনও হয়েছে, একসাথে ৭০-৮০ জনের জন্য রান্না করি। ঈদের সময় ৬০-৬৫টি পরোটাও ভাজতে হয়। আনন্দ নিয়ে ওসব কাজ করি। আমার ডাক নাম মুন্নী। আমার হাতের চিকেন ডিশ অনেক জনপ্রিয় হওয়ায় মজা করে অনেকে আমাকে ‘মুরগি মুন্নী’ বলে ডাকেন!’’ রুম্মান রশীদ খান ও রিচি সোলায়মান রিচি আরও জানান, কিছু দিন আগে স্বামী-সন্তানদের নিয়ে ওমরাহ হজ করতে গিয়েছিলেন এবং সেখানে একজন বিশেষ মানুষের জন্য মন খুলে দোয়া করেছেন তিনি। কে রিচি সোলায়মানের সেই বিশেষ মানুষ? জানা যাবে এই পডকাস্টে। 

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
কড়া হুঁশিয়ারি নেহা শর্মার, কাদের সতর্ক করলেন নায়িকা
কড়া হুঁশিয়ারি নেহা শর্মার, কাদের সতর্ক করলেন নায়িকা
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
মাছরাঙার টিভির দুঃখপ্রকাশ, পরীমণি বললেন ‘জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন, এর দায় আপনাদের’
মাছরাঙার টিভির দুঃখপ্রকাশ, পরীমণি বললেন ‘জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন, এর দায় আপনাদের’
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত