নতুন সিজনে দুরন্ত চমক কুইজ অনুষ্ঠান

বিনোদন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৬, ১৩:৪৭ আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১৪:৫৭

শুরু হচ্ছে দুরন্ত টিভির ৩৪তম সিজন। এই সিজনে নতুন একটি কুইজ অনুষ্ঠান ‘দুরন্ত মেধাবী’সহ থাকছে ১১টি জনপ্রিয় কার্টুন সিরিজ ও দুরন্ত টিভির অন্যান্য নিয়মিত নাটক ও অনুষ্ঠান। 

পাশাপাশি দুরন্ত সিনেমা সময়ে প্রচার হবে দেশি বিদেশি জনপ্রিয় সব শিশুতোষ সিনেমা। নতুন সিজনের প্রধান আকর্ষণ কুইজ অনুষ্ঠান ‘দুরন্ত মেধাবী’। ২৬ পর্বের অনুষ্ঠানটিতে শিশুরা কয়েকটি ধাপে খেলবে। প্রতিটি ধাপেই আছে প্রশ্ন, ধাঁধা, কুইজের চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ জিতে পুরস্কার। 

জামাল হোসেন আবির-এর পরিচালনায় ‘দুরন্ত মেধাবী’ কুইজ অনুষ্ঠানটি প্রচার হবে ৩০ জানুয়ারি থেকে প্রতি শুক্র ও শনিবার দুপুর ১২টায় ও রাত ৯টায়।

কুইজ অনুষ্ঠানটি প্রসঙ্গে দুরন্তর মুখপাত্র সিনিয়র এক্সিকিউটিভ মহসিনা আফরোজ নীপা বলেন, ‘গতানুগতিক কুইজ প্রোগ্রামের ধরণ এড়িয়ে গিয়ে এমন করা হয়েছে, যেন শুধু ক্লাসের পড়াই নয়, প্রতিযোগীর নিজস্ব বুদ্ধি, অভিজ্ঞতা, আর গোটা বিশ্ব নিয়ে যথেষ্ট জানাশোনা থাকে । সারপ্রাইজিংলি আমরা এত কম বয়সের শিক্ষার্থীদের মধ্য থেকেই এমন অনেক জিনিয়াস খুঁজে পেয়েছি। আরেকটা বিষয় হলো, যেহেতু এটা কুইজ অনুষ্ঠান, তো কুইজ মানেই হলো চ্যালেঞ্জ। আর শিশুদের কাছে চ্যালেঞ্জটাই প্রধান আকর্ষণ। আশা করছি অনুষ্ঠানটি সবার কাছে উপভোগ্য হবে।’

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
কড়া হুঁশিয়ারি নেহা শর্মার, কাদের সতর্ক করলেন নায়িকা
কড়া হুঁশিয়ারি নেহা শর্মার, কাদের সতর্ক করলেন নায়িকা
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
মাছরাঙার টিভির দুঃখপ্রকাশ, পরীমণি বললেন ‘জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন, এর দায় আপনাদের’
মাছরাঙার টিভির দুঃখপ্রকাশ, পরীমণি বললেন ‘জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন, এর দায় আপনাদের’
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত