সংগীতশিল্পী অভিজিৎ মজুমদার আর নেই

বিনোদন ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৬, ১৯:৩৬আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১৯:৩৬

ভারতের জনপ্রিয় সুরকার ও গীতিকার অভিজিৎ মজুমদার আর নেই। তার প্রয়াণে শোকস্তব্ধ নিজ রাজ্য ওড়িশার সংগীত জগত। প্রিয় শিল্পীকে হারিয়ে চোখের জলে ভাসছেন অনুরাগীরা।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিজিৎ। গত বছরের ৪ সেপ্টেম্বর হাইপারটেনশন, হাইপোথাইরয়েড ও ক্রনিক লিভারের সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাকালীন সময়ে কখনও তার শারীরিক অবস্থার উন্নতি হলেও মাঝেমধ্যেই অবনতি ঘটে। তবু অনুরাগীদের আশা ছিল, হয়তো সুস্থ হয়ে আবার ঘরে ফিরবেন শিল্পী। কিন্তু ২৪ জানুয়ারি রাত থেকে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। শেষ পর্যন্ত রবিবার (২৫ জানুয়ারি) সকালে সব অপেক্ষার অবসান ঘটিয়ে এই শিল্পী পাড়ি জমান না ফেরার দেশে।

১৯৯১ সালে ওড়িশার সংগীত জগতে যাত্রা শুরু করেন অভিজিৎ মজুমদার। ২০০০ সাল থেকে একের পর এক জনপ্রিয় গান ও সুরের মাধ্যমে তিনি দর্শক-শ্রোতাদের মনে পাকাপোক্ত জায়গা করে নেন। সুরকার ও গীতিকার হিসেবে তার ঝুলিতে রয়েছে কমপক্ষে ৭০০-র বেশি গান।

‘লাভ স্টোরি’, ‘সিস্টার শ্রীদেবী’, ‘গোলমাল লাভ’, ‘মিস্টার মাজনু’, ‘শ্রীমান সুরদাস’, ‘সুন্দরগড় কা সালমান খান’-সহ একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। জানা গিয়েছে, ‘পাগলু’ ছবিতে তার শেষ কাজ শোনা যাবে, যা চলতি বছর মুক্তি পাওয়ার কথা।

শিল্পীর প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। এক্স-এ তিনি লেখেন, ‘সিনেমা, সংগীত ও সাংস্কৃতিক জগতের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি।’

সূত্র: এবিপি

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকায় মিসির আলী হয়ে ফিরছেন, কলকাতায় ভিলেন—দুই বাংলায় সরব চঞ্চল
ঢাকায় মিসির আলী হয়ে ফিরছেন, কলকাতায় ভিলেন—দুই বাংলায় সরব চঞ্চল
ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম, সেরা অভিনেতা কার্তিক-মাম্মুট্টি
ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম, সেরা অভিনেতা কার্তিক-মাম্মুট্টি
প্রেম, রহস্য, বিপদ আর বন্ধুত্বের গল্পে নাগরিকে নতুন চার ধারাবাহিক
প্রেম, রহস্য, বিপদ আর বন্ধুত্বের গল্পে নাগরিকে নতুন চার ধারাবাহিক
এ আর রাহমানের নজরে শুভ-নন্দিতার ‘সাওয়ারিয়া’
এ আর রাহমানের নজরে শুভ-নন্দিতার ‘সাওয়ারিয়া’
ভারতীয় সিনেমা থেকে মুখ ফিরিয়েছে তরুণ প্রজন্ম?
ভারতীয় সিনেমা থেকে মুখ ফিরিয়েছে তরুণ প্রজন্ম?