আবেগঘন গানচিত্র ‘চাঁদ বদনে’

বিনোদন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৬, ১৫:২৯আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১৫:২৯

‘চাঁদ বদনে’ মূলত একটি বিষণ্ণ বা ‘স্যাড ভাইব’-এর গান। এর কথা ও সুরের মধ্যে যে হাহাকার আছে, তা বিরহী হৃদয়ের শ্রোতাদের ভীষণভাবে স্পর্শ করবে। গানটির ভিডিওর গল্পটিও বেশ নাটকীয় এবং আবেগঘন- এমনটাই মনে করছেন গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাই। 

সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ পেয়েছে এই সময়ের আলোচিত কণ্ঠশিল্পী তানজিল মিসবাহর কণ্ঠে নতুন গান ‘চাঁদ বদনে’।

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গীতিকবিতা সাজিয়ে তাতে সুরও করেছেন তানজিল মিসবাহ। সংগীতায়োজনে ছিলেন সোভন রায়।
  
কুয়াকাটার বিভিন্ন নয়নাভিরাম লোকেশনে চিত্রায়ন করে স্যাড রোমান্টিক গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন হাসান রনি। এতে তানজিল মিসবাহর সঙ্গে মডেল হিসেবে অভিনয় করেছেন সুমাইয়া।
 
গানটি নিয়ে আশাবাদী তানজিল মিসবাহ জানালেন, ‘যারা বিরহের গান ভালোবাসেন এবং বাস্তব জীবনের বিচ্ছেদকে অনুভব করেছেন, তারা এই গানটির সঙ্গে নিজেদের খুব সহজেই মেলাতে পারবেন।  আশা করছি, গানটি শ্রোতা-দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে, তাদের ভালোবাসা ও প্রতিক্রিয়াই আমার আগামীর পথচলার অনুপ্রেরণা।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
‘পুষ্পা ২’-এ নারীর বেশ, কেন এমন ঝুঁকি নিয়েছিলেন আল্লু অর্জুন
‘পুষ্পা ২’-এ নারীর বেশ, কেন এমন ঝুঁকি নিয়েছিলেন আল্লু অর্জুন
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জন্মদিনে স্মরণোৎসব
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জন্মদিনে স্মরণোৎসব
সমালোচনার মুখে আইয়ুব বাচ্চুর ২০ গানের প্রকল্প ‘উত্তরাধিকার’ স্থগিত
সমালোচনার মুখে আইয়ুব বাচ্চুর ২০ গানের প্রকল্প ‘উত্তরাধিকার’ স্থগিত
চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা
চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা