কে হচ্ছেন এবারের ‘ম্যাজিক বাউলিয়ানা’

বিনোদন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৬, ১৪:০০ আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১৫:২২

বিভিন্ন ধাপের প্রতিযোগিতা পেরিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছে গেছে লোকসংগীতের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’। এবার দেখার পালা কে হচ্ছেন বিজয়ী। 

৩০ জানুয়ারি, রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে গ্র্যান্ড ফিনালে পর্ব। জাঁকজমকপূর্ণ এ আয়োজনে দেখা যাবে সেরা ৫ প্রতিযোগীর চূড়ান্ত লড়াই। এনামুল হক মধু, আঁখি আক্তার ঝর্ণা, মেহজাবিন মোবাশ্বেরা, সোহাগ নূরী ও রজনী খাতুন- এই ৫ জন রয়েছেন চূড়ান্ত প্রতিযোগিতায়। 

গ্র্যান্ড ফিনালে-তে তাদের গানের পাশাপাশি থাকছে আরও অনেক জমজমাট পরিবেশনা। তিন বিচারক শফি মন্ডল, পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমিও গান পরিবেশন করবেন। 

আইশা খানের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনিরুজ্জামান খান ও জোবায়ের ইকবাল। আইশা খান উল্লেখ্য, বর্তমান প্রজন্মের কাছে এবং সারা বিশ্বে বাংলার বাউলসংগীতকে পৌঁছে দিতে মাছরাঙা টেলিভিশনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই রিয়েলিটি শো। ‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’ স্লোগান নিয়ে সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজনটির উদ্দেশ্য ঐতিহ্যবাহী লোকগানের এই আবেদনকে বিশ্বদরবারে পরিচয় করিয়ে দেওয়া। 

এবারের আসরে সারা দেশ থেকে ৩৮ হাজারেরও বেশি প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন। এখান থেকে বাছাইকৃত ৪০ জন প্রতিযোগী অংশ নেন মেগা সিলেকশন রাউন্ডে। এরপর গ্রুমিং সেশনে অংশ নেন তারা। এখান থেকে নির্বাচিত ১৯ জন সুযোগ পান ‘স্টুডিও রাউন্ড’-এ। এরপর পর্যায়ক্রমে সেরা ১০ এবং সেরা ৫ নির্বাচিত হন। 

চূড়ান্ত বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন পাবেন ৫ লক্ষ টাকা, ১ম রানার আপ ৩ লক্ষ টাকা, ২য় রানার আপ ২ লক্ষ টাকা এবং ৪র্থ ও ৫ম স্থান অধিকারী পাবেন ৫০ হাজার টাকা। পার্থ বড়ুয়া

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
কড়া হুঁশিয়ারি নেহা শর্মার, কাদের সতর্ক করলেন নায়িকা
কড়া হুঁশিয়ারি নেহা শর্মার, কাদের সতর্ক করলেন নায়িকা
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
মাছরাঙার টিভির দুঃখপ্রকাশ, পরীমণি বললেন ‘জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন, এর দায় আপনাদের’
মাছরাঙার টিভির দুঃখপ্রকাশ, পরীমণি বললেন ‘জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন, এর দায় আপনাদের’
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত