তালিকা চূড়ান্ত ছিলো অনেকদিন আগেই। কিন্তু নির্বাচনের আগে সেটি আদৌ প্রকাশ হবে কি না, সেটা নিয়ে ছিলো যথেষ্ট সন্দেহ। অবশেষে সেই সন্দেহ বাতাসে উড়িয়ে দিয়ে প্রকাশ হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের চূড়ান্ত তালিকা।
যাতে দেখা গেছে সেরা সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ‘সাঁতাও’। একই সিনেমা নির্মাণের সুবাদে সেরা নির্মাতার পুরস্কার পাচ্ছেন খন্দকার সুমন। অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল এবং সেরা শব্দগ্রাহক হিসেবে পাচ্ছেন একই সিনেমার জন্য সুজন মাহমুদ।
সিনেমাটি মোট চারটি বিভাগে পুরস্কার পেয়ে সত্যিই চমকে দিয়েছে চলচ্চিত্রপাড়া।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে ২৮ বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
এদিকে শ্রেষ্ঠ অভিনেত্রী ‘সাঁতাও’ থেকে নির্বাচিত হলেও শ্রেষ্ঠ অভিনেতার গৌরব অর্জন করেছেন ‘সুড়ঙ্গ’ অভিনেতা আফরান নিশো। সেরা অভিনেতা ছাড়াও রায়হান রাফীর সিনেমাটি মোট আট বিভাগে পুরস্কার পেয়েছে।
এবার যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চু। দু’জনেই প্রয়াত।
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে পুরস্কার পাচ্ছেন সেরা পার্শ্ব অভিনেতা মনির আহম্মেদ শাকিল (সুড়ঙ্গ), সেরা পার্শ্ব অভিনেত্রী নাজিয়া হক অর্ষা (ওরা সাত জন), সেরা অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে আশীষ খন্দকার (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন), সেরা অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে শহীদুজ্জামান সেলিম (সুড়ঙ্গ), সেরা শিশুশিল্পী মো. লিয়ন (আম কাঁঠালের ছুটি) এবং শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার আরিফ হাসান (আম কাঁঠালের ছুটি)।
সেরা সংগীত পরিচালক ইমন চৌধুরী (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন), সেরা নৃত্য পরিচালক হাবিবুর রহমান (লাল শাড়ি), সেরা গায়ক বালাম (ও প্রিয়তমা, ‘প্রিয়তমা’); সেরা গায়িকা অবন্তী সিঁথি (এ গাঁ ছুঁয়ে বলো, ‘সুড়ঙ্গ’); সেরা গীতিকার সোমেশ্বর অলি (ঈশ্বর ‘প্রিয়তমা’) এবং সেরা সুরকার প্রিন্স মাহমুদ (ঈশ্বর, ‘প্রিয়তমা’)।
সেরা কাহিনিকার ফারুক হোসেন (প্রিয়তমা), সেরা চিত্রনাট্যকার নিয়ামুল মুক্তা (রক্তজবা), যুগ্মভাবে সেরা সংলাপ রচয়িতা রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা (সুড়ঙ্গ)।
সেরা সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ (ওরা সাত জন), সেরা শিল্প নির্দেশক শহীদুল ইসলাম (সুড়ঙ্গ), সেরা চিত্রগ্রাহক সুমন কুমার সরকার (সুড়ঙ্গ), সেরা পোশাক ও সাজসজ্জা বীথি আফরীন (সুড়ঙ্গ) এবং সেরা মেকআপম্যান সবুজ (প্রিয়তমা)।
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চৈত্রালী সমদ্দারের ‘মরিয়ম’, সেরা প্রামাণ্যচিত্র এলিজা বিনতে এলাহীর ‘লীলাবতী নাগ: দ্য রেবেল’।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩
আজীবন সম্মাননা
তারেক মাসুদ, চলচ্চিত্রকার
আবদুল লতিফ বাচ্চু, চিত্রগ্রাহক ও চলচ্চিত্র নির্মাতা
শ্রেষ্ঠ চলচ্চিত্র
‘সাঁতাও’ খন্দকার সুমন
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
‘মরিয়ম’ চৈত্রালী সমদ্দার
শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র
‘লীলাবতী নাগ: দ্য রেবেল’ এলিজা বিনতে এলাহী
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক
খন্দকার সুমন ‘সাঁতাও’
শ্রেষ্ঠ অভিনেতা
আফরান নিশো ‘সুড়ঙ্গ’
শ্রেষ্ঠ অভিনেত্রী
আইনুন পুতুল ‘সাঁতাও’
পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা
মনির আহাম্মেদ শাকিল ‘সুড়ঙ্গ’
পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী
নাজিয়া হক অর্ষা ‘ওরা সাত জন’
খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী
আশীষ খন্দকার ‘এডভেঞ্চার অব সুন্দরবন’
শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা/অভিনেত্রী
শহীদুজ্জামান সেলিম ‘সুড়ঙ্গ’
শ্রেষ্ঠ শিশুশিল্পী
মো. লিয়ন ‘আম কাঁঠালের ছুটি’
শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার
আরিফ হাসান আনাইরা খান ‘আম কাঁঠালের ছুটি’
শ্রেষ্ঠ সংগীত পরিচালক
ইমন চৌধুরী ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’
শ্রেষ্ঠ নৃত্য পরিচালক
হাবিবুর রহমান ‘লাল শাড়ি’
শ্রেষ্ঠ গায়ক
বালাম ‘ও প্রিয়তমা’, ছবি ‘প্রিয়তমা’
শ্রেষ্ঠ গায়িকা
অবন্তী সিঁথি ‘এ গা ছুঁয়ে বলো’, ছবি ‘সুড়ঙ্গ’
শ্রেষ্ঠ গীতিকার
সোমেশ্বর অলি ‘ঈশ্বর’, ছবি ‘প্রিয়তমা’
শ্রেষ্ঠ সুরকার
প্রিন্স মাহমুদ ‘ঈশ্বর’, ছবি ‘প্রিয়তমা’
শ্রেষ্ঠ কাহিনিকার
ফারুক হোসেন ‘প্রিয়তমা’
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার
নিয়ামুল মুক্তা ‘রক্তজবা’
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা
রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা ‘সুড়ঙ্গ’
শ্রেষ্ঠ সম্পাদক
মো. সালাহ উদ্দিন আহমেদ বাবু ‘ওরা সাত জন’
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক
শহীদুল ইসলাম ‘সুড়ঙ্গ’
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক
সুমন সরকার ‘সুড়ঙ্গ’
শ্রেষ্ঠ শব্দগ্রাহক
সুজন মাহমুদ ‘সাঁতাও’
শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা
বীথি আফরীন ‘সুড়ঙ্গ’
শ্রেষ্ঠ মেকআপম্যান
সবুজ ‘প্রিয়তমা’




