‘অসভ্যের মতো কিছু মানুষ মনে করে আমরা আলাদা হয়ে গেছি’

বিনোদন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৬, ১৬:১১ আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১৬:৩৪

ক’দিন ধরে সোশ্যাল হ্যান্ডেলে রমরমা গুজব, ভেঙে গেছে ওমর সানী ও মৌসুমীর সংসার। বিপরীতে মৌসুমী নাকি বিয়ে করেছেন এক নির্মাতাকে!  এসব গুজবে বিরক্তি প্রকাশ করেছেন অভিনেতা ওমর সানী।

সম্প্রতি একটি চলচ্চিত্রসংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ বিষয়ে মুখ খোলেন তিনি। ওমর সানী বলেন, ‘অনেকে বলে, আমরা সেপারেট হয়ে গেছি— এরকম নানা কথা শুনি। এসব নিয়ে আমরা চিন্তিত নই। কিন্তু কিছু বাজে মানসিকতার মানুষ আছে, যারা অসভ্যের মতো এমন কথা বলে। অসভ্যের মতো কিছু মানুষ মনে করে আমরা আলাদা হয়ে গেছি।’

এর আগেও মাছরাঙা টেলিভিশনের একটি পডকাস্ট অনুষ্ঠানে একই ধরনের প্রশ্নের মুখোমুখি হন অভিনেতা। সেখানে সম্পর্কের অবস্থা নিয়ে জানতে চাইলে তিনি ক্ষোভের সঙ্গেই বলেন, ‘অনেকেই নিজেকে জ্যোতিষী ভাবেন। কেউ হাত দেখে ভবিষ্যৎ বলে দেন। যার যা ইচ্ছা, তাই বলে। পাগলের সংখ্যাও দিন দিন বাড়ছে। কেউ কেউ তো ডিভোর্স লেটারও দেখতে চায়। এসব নিয়ে আর কিছু বলার নেই।’

বলা দরকার, মৌসুমী দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও ওমর সানী রয়েছেন দেশেই।

মৌসুমীর যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে ওমর সানী বলেন, ‘সবার জানার জন্য বিষয়টা পরিষ্কার করা দরকার। আমার শাশুড়ি দীর্ঘদিন ধরে অসুস্থ। মায়ের পাশে থাকার জন্যই মৌসুমী সেখানে আছে। আমাদের মেয়েও যুক্তরাষ্ট্রে থাকে, তাদের দেখাশোনা করাটাও জরুরি। পরিবারের জন্য সময় দেওয়া এবং ত্যাগ স্বীকার করাটা খুব গুরুত্বপূর্ণ। আমি জানি, মায়ের জন্য মৌসুমী অনেক কষ্ট করছে। আমরা প্রতিদিনই ফেসবুক গ্রুপে এসব নিয়ে কথা বলি। খুব শিগগিরই আমাদের দেখা হবে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
কড়া হুঁশিয়ারি নেহা শর্মার, কাদের সতর্ক করলেন নায়িকা
কড়া হুঁশিয়ারি নেহা শর্মার, কাদের সতর্ক করলেন নায়িকা
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
মাছরাঙার টিভির দুঃখপ্রকাশ, পরীমণি বললেন ‘জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন, এর দায় আপনাদের’
মাছরাঙার টিভির দুঃখপ্রকাশ, পরীমণি বললেন ‘জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন, এর দায় আপনাদের’
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত