‘রইদ’ উঠেছে হিমশীতল রটারডামে…

বিনোদন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৪ আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৩

কান, অস্কার, বুশান, টরন্টোর বাইরে সচরাচর নেদারল্যান্ডসের উৎসব রটারডামের কথা শোনা যায় না, দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে। এবার সেটি শোনা যাচ্ছে খুব করে। তাই নয়, এরমধ্যে দেশের উল্লেখযোগ্য চার তারকা সরাসরি হাজির হয়ে, রীতিমতো ঝলমল করছেন রোজকার নানাবিধ পোস্ট দিয়ে।

২৯ জানুয়ারি থেকে শুরু হওয়া এবারের উৎসব চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই আসরে একসঙ্গে তিনটি বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি সিনেমা—‘রইদ’, ‘মাস্টার’ ও ‘দেলুপি’। এমন গুরুত্বপূর্ণ কোনও বৈশ্বিক উৎসবে এই প্রথম একসঙ্গে নির্বাচিত হলো দেশের তিন সিনেমা। জাকিয়া বারি মম উৎসবের মূল আকর্ষণ টাইগার কম্পিটিশন বিভাগে নির্বাচিত হয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি। প্রিমিয়ার উপলক্ষে পুরো টিম এখন রটারডামে অবস্থান করছে।

রটারডাম থেকে শেয়ার করা এক পোস্টে তুষি লিখেছেন, ‌‌‘‘হিম হয়ে যাওয়া শীতল শহরে, ‘রইদ’ উঠেছে রটারডামে…।’’ রটারডামে টিম ‘রইদ’ অন্যদিকে উৎসবের বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে লড়ছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’। সিনেমাটির টিমের সঙ্গে রটারডামে পৌঁছেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

উৎসব চলাকালে প্রতিদিনই নিজের অভিজ্ঞতা ও মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন তিনি। ছবিতে তার সঙ্গে দেখা গেছে নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতসহ অভিনয়শিল্পী নাসিরউদ্দিন খান ও জাকিয়া বারী মমকে। রটারডামে আজমেরী হক বাঁধন এদিকে উৎসবের ব্রাইট ফিউচার বিভাগে জায়গা পেয়েছে মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত সিনেমা ‘দেলুপি’। নতুন ধারার সিনেমাকে তুলে ধরার এই বিভাগে ‘দেলুপি’র নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের সম্ভাবনাকে নতুন করে সামনে আনছে। রটারডামে টিম ‘মাস্টার’

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
কড়া হুঁশিয়ারি নেহা শর্মার, কাদের সতর্ক করলেন নায়িকা
কড়া হুঁশিয়ারি নেহা শর্মার, কাদের সতর্ক করলেন নায়িকা
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
মাছরাঙার টিভির দুঃখপ্রকাশ, পরীমণি বললেন ‘জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন, এর দায় আপনাদের’
মাছরাঙার টিভির দুঃখপ্রকাশ, পরীমণি বললেন ‘জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন, এর দায় আপনাদের’
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত