মারা গেছেন যাত্রাশিল্পী মিলন কান্তি দে

বিনোদন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৪

যাত্রাশিল্পী তথা যাত্রা শিল্পের অন্যতম পথিকৃৎ মিলন কান্তি দে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ২৫ মিনিটে চট্টগ্রামের পটিয়ায় নিজ বাড়িতে এ শিল্পী শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন গবেষক আমিনুর রহমান সুলতান।

তিনি বলেন, ‘মিলন কান্তি দে কিছু দিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। শনিবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে বাড়িতেই তার মৃত্যু হয়।’

মিলন কান্তি দে চট্টগ্রামের পটিয়া উপজেলার ছন‌হরা গ্রামে জন্মগ্রহণ করেন ১৯৪৮ সালের ১ সেপ্টেম্বর। তিনি যাত্রাশিল্পে যুক্ত হওয়ার পর থেকেই লেখালেখি চালিয়ে গেছেন। আত্মজীবনীসহ যাত্রাশিল্প নিয়ে তার একাধিক গ্রন্থ রয়েছে।

যাত্রাশিল্পে অবদানের জন্য ২০২৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন মিলন কান্তি দে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
প্রেমে পড়ে হিন্দু মতে বিয়ে করেছিলেন সোহেল খান, জানত না পরিবার
প্রেমে পড়ে হিন্দু মতে বিয়ে করেছিলেন সোহেল খান, জানত না পরিবার
হিট সিনেমা নেই, তবু ৮৪ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন
হিট সিনেমা নেই, তবু ৮৪ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন