সালমান মুক্তাদিরকে একুশে পদক দেয়ার আবেদন ডা. তুষারের

বিনোদন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৭

ইউটিউবার, অভিনেতা ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরকে একুশে পদক দেয়ার আবেদন জানালেন সঞ্চালক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. আব্দুন নূর তুষার।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে এই আবেদন ও অনুরোধ জানান রাষ্ট্রীয় কর্তৃপক্ষের প্রতি।

তুষারের এই আবেদনে যেন নতুন করে আলোচনায় এলো সদ্য ঘোষিত ‌‘একুশে পদক বিতর্ক’। কারণ, এবার নানা কারণেই সমালোচিত হয়েছে এই রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ পদকটি। প্রথম সমালোচনা উঠেছে এবার সাহিত্যে অবদানের জন্য কাউকে স্বীকৃতি দেয়া হচ্ছে না। অন্যদিকে নৃত্যে অবদানের জন্য যাকে মনোনীত করা হয়েছে, তার বিষয়ে রয়েছে সর্বোচ্চ সমালোচনা।

একুশে পদক ২০২৬-এর এমন নাজুক পরিস্থিতিতে যেন আরেকটু বাতাস পেলো ডা. তুষারের নতুন আবেদনে। তার এই স্যাটায়ার পোস্টের মাধ্যমে এটুকু স্পষ্ট, তিনি এবারের একুশে পদকে সাহিত্যের ঘাটতি লাঘব করতে চাইছেন সালমান মুক্তাদিরকে দিয়ে! একইসঙ্গে এই ইউটিউবারের রাজনৈতিক অ্যাকটিভটিকেও ইঙ্গিত করেছেন মিস্টার তুষার। সাম্প্রতিক একটি রাজনৈতিক কনটেন্টে সালমান মুক্তাদির ডা. তুষার তার পোস্টে লেখেন, ‘সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে বিশেষ আবেদন ও অনুরোধ করছি।’ 

তার এই আবেদন বা অনুরোধটিকে অনেকে হালকাভাবে নেবেন বলেও অনুমান করেছেন এই রসবোধ সম্পন্ন বিশ্লেষক। তাইতো তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, ‘এটা একটা সিরিয়াস পোস্ট।’ 

শেষে তার আবেদন ও অনুরোধের যুক্তিটিও তুলে ধরেন। তার ভাষায়, ‘সে (সালমান মুক্তাদির) প্রথম ইংলিশ অক্ষরে বাংলা বই লিখেছিল বলে শুনেছি।’

বলা দরকার, সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু, বাউলশিল্পী ইসলাম পালাকার, চলচ্চিত্র অভিনেত্রী ববিতা, নৃত্যে অর্থিসহ এবার ১০ বিশিষ্টজনকে প্রদান করা হচ্ছে একুশে পদক ২০২৬।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?