বার্লিনে কোটি টাকা অনুদান পেল ঢাকার সিনেমা

বিনোদন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২০

এবারের বার্লিন চলচ্চিত্র উৎসব থেকে এলো ব্যতিক্রমী সুখবর। ঢাকার সিনেমা জিতে নিলো কোটির টাকারও বেশি অনুদান।

সিনেমাটির নাম ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এটি নির্মাণ করেছেন ‘মেহেরজান’ নির্মাতা রুবাইয়াত হোসেন। আর তাতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। 

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটি শুরুর আগে ২০২২ সালে ‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’ পেয়েছিলো। শুটিং শেষে পোস্ট প্রোডাকশনের জন্য এবার পেয়েছে আরও বড় অনুদান।

ইতালির ফ্যাশন হাউস প্রাডার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফন্ডাজিওনে প্রাডা থেকে এই তহবিল দেওয়া হলো। সম্প্রতি প্রতিষ্ঠানটির ঘোষিত তালিকায় দেখা যায়, এ বছর বাংলাদেশের সিনেমাটিসহ ১৪টি দেশের সিনেমার প্রকল্প এই অনুদান পাচ্ছে। এরমধ্যে রুবাইয়াতের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ পাচ্ছে ৮০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা)।

গত ১২ ফেব্রুয়ারি শুরু হওয়া এবারের বার্লিন চলচ্চিত্র উৎসবে গত ১৩ ফেব্রুয়ারি বিশেষ আয়োজনে নির্বাচিত প্রকল্পগুলোর নাম ঘোষণা করা হয়। ১৪টি সিনেমাকে দেয়া হচ্ছে প্রায় ২১ কোটি ৭৫ লাখ টাকার তহবিল!

এর আগে রুবাইয়াতের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ২০২২ সালে ‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’-এর ৩৭তম অধিবেশনে ৫০ হাজার ইউরো (প্রায় ৭২ লাখ ৫০ হাজার টাকা) অনুদান পেয়েছিল। নতুন অনুদান ছবিটির প্রযোজনা প্রক্রিয়াকে আরও বেগবান করবে বলে নির্মাতারা জানিয়েছেন। সিনেমার একটি দৃশ্য ইতোমধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জায়নীন করিম চৌধুরী।

ছবির গল্প এক তরুণীকে ঘিরে, যার স্বপ্ন রূপকথার মতো বিয়ে। কিন্তু জটিল এক অসুস্থতা তার জীবনকে অনিশ্চয়তায় ফেলে দেয়। প্রচলিত চিকিৎসায় যার সমাধান মেলে না। মানসিক চাপ বাড়তে থাকলে সে বিভ্রমে ভুগতে শুরু করে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, সামাজিক বাস্তবতার সঙ্গে ভৌতিক ঘরানার উপাদান মিলিয়ে এক নারীর অন্তর্দ্বন্দ্ব ও মনস্তাত্ত্বিক সংকটকে তুলে ধরা হয়েছে ছবিতে।

যৌথ প্রযোজনার এই সিনেমায় প্রযোজক হিসেবে রুবাইয়াত হোসেন ছাড়াও যুক্ত আছেন ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রযোজকরা।

বার্লিন চলচ্চিত্র উৎসবের মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আসরে এই অনুদান প্রাপ্তি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে মনে করছেন রুবাইয়াত হোসেন।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে