চট্টগ্রামের ‘ঈদ আনন্দ’ উপস্থাপনায় মুকিত ও নাবিলা

বিনোদন রিপোর্ট
১৩ মার্চ ২০২৬, ২০:৫০আপডেট : ১৩ মার্চ ২০২৬, ২০:৫০

প্রতি বছরের ন্যায় এবারও বিটিভি চট্টগ্রাম আয়োজন করছে ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দ’। ঈদের দিন রাত ৯টা ২৫ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। 

এ অনুষ্ঠানে এবারই প্রথম জুটি বেঁধে উপস্থাপনা করেছেন দুই অভিনয়শিল্পী মুকিত জাকারিয়া ও নাবিলা ইসলাম। 

অনুষ্ঠানটি উপস্থাপনা প্রসঙ্গে মুকিত বললেন, ‘এ অনুষ্ঠানটিতে গতানুগতিক ধারায় উপস্থাপনা করিনি। মজা করে সঞ্চালনা করেছি। নাবিলাও ছিলো দুর্দান্ত। উপস্থিত প্রায় সবাই প্রশংসা করেছে।’ 

মুকিত জানান, এবারই প্রথম প্রায় ৪০ বছর পর চট্টগ্রামের দুটো ব্যান্ড ‘স্পার্ক’ আর ‘রুটস’ একসাথে গান করেছে এ আয়োজনে। আরও থাকছে টক শো, কৌতুক, নৃত্য, ভাটিয়ারি, ভাওয়াইয়া ও বাউল সংগীত। 

অনুষ্ঠানটি নির্মাণ করেছেন ইলন সাফির। 

প্রসঙ্গত, ঈদ উৎসবে মুকিত জাকারিয়া ইতোমধ্যে চারটি একক নাটক ও দুটো ৭ পর্বের ধারাবাহিকের শুটিং শেষ করেছেন। দুটো ধারাবাহিক পরিচালনা করেছেন হিমু আকরাম ও মাইদুল রাকিব। অন্যদিকে নাবিলাও ব্যস্ত সময় পার করছেন ঈদের নাটক নিয়ে।

/এমএম/
সম্পর্কিত
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান