প্রথমবার টিভি অনুষ্ঠানে ষাট দশকের নায়িকা চিত্রা

বিনোদন রিপোর্ট
২৬ মার্চ ২০২৬, ১৩:৫১আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১৬:৫১

চিত্রা সিনহা ছিলেন ৬০-এর দশকে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী। শুরুটা অভিনয় দিয়ে। ১৯৬০ সালে এহতেশাম পরিচালিত ‘রাজধানীর বুকে’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে চিত্রার যাত্রা। 

এরপর অভিনয় করেন- ‘আজান’, ‘তোমার আমার’, ‘শাদী’, ‘রাজা এলো শহরে’, ‘বন্ধন’, ‘গোধূলির প্রেম’সহ বেশ কয়েকটি বাংলা ও উর্দু চলচ্চিত্রে।

অভিনয়ের সূত্র ধরেই পরিচয় এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রযোজক, পরিচালক কাজী জহির-এর সঙ্গে। এরপর দু’জনে মিলে চিত্রা ফিল্মস-এর ব্যানারে প্রযোজনা করেন ‘নয়ন তারা’, ‘ময়না মতি’, ‘অবুঝ মন’, ‘চাষীর মেয়ে’, ‘বধূ বিদায়’, ‘আমার স্বপ্ন’সহ বেশ কয়েকটি তুমুল চলচ্চিত্র। ষাট দশকে চিত্রা সেই চিত্রা এতকাল পর প্রথমবার কোনও টেলিভিশন অনুষ্ঠানে অতিথির আসনে বসলেন। তাকে ঘিরে ‘অনেক সাধের ময়না’ নামের বিশেষ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক আবদুর রহমান। যেখানে কথায় কথায় উঠে এসেছে চিত্রার অভিনয় এবং ব্যক্তি জীবনের নানা জানা অজানা কথা।

চ্যানেল আই প্রেস উইং-এর বার্তা প্রেরক ইমরান পরশ জানান, অনুষ্ঠানটি চ্যানেলটিতে প্রচার হবে ২৮ মার্চ বিকাল ৫টা ২০ মিনিটে। অনুষ্ঠানে চিত্রা ও আবদুর রহমান

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?