তিন দেশের ৫২ থিয়েটারে ‘বনলতা এক্সপ্রেস’

বিনোদন রিপোর্ট
৩১ মার্চ ২০২৬, ১৭:১৭ আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১১:১৫

ঈদে চমক লাগানো সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এবার দেশ ছাড়িয়ে উঠছে বিদেশের প্রেক্ষাগৃহে। ৩ এপ্রিল ছবিটি মুক্তি পাচ্ছে কানাডা, আমেরিকা ও ইউকে’র ৫২টি প্রেক্ষাগৃহে।

আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো জানায়, প্রথম সপ্তাহে কানাডার ১০টি, আমেরিকার ৩৮টি
ও ইউকে’র ৪টি থিয়েটারে চলবে ‘বনলতা এক্সপ্রেস’।

তিন পশ্চিমা দেশের থিয়েটারে একযোগে মুক্তি উপলক্ষে ‘বনলতা এক্সপ্রেস’ পরিচালক তানিম নূর দর্শকদের পরিবার নিয়ে সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, ‘‘বনলতা এক্সপ্রেস’ বাংলাদেশে যেমন সবার ভালো লেগেছে, প্রবাসীদের কাছেও তেমনি ভালো লাগবে আশা করছি।’’ 

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেছেন, ‘‘বিশ্ববাজারে আমাদের সিনেমার যে বাজার তৈরি করেছি, সেটাকে আরও ওপরে নিতে সবচে গুরুত্বপূর্ণ হলো ব্যাক টু ব্যাক বা ধারাবাহিকভাবে ভালো সিনেমা মুক্তি দেয়া। তানিম নূর ‘উৎসব’-এর পর ‘বনলতা এক্সপ্রেস’ নির্মাণ করে সে কাজটি দারুণভাবে করলেন আমাদের জন্য।’’

প্রথম সপ্তাহে কানাডা, আমেরিকা ও ইউকে’র প্রধান প্রধান যেসব শহরে ‘বনলতা এক্সপ্রেস’ চলবে, তার মধ্যে রয়েছে কানাডা’র টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, ক্যালগেরি, ভ্যানকুভার, এডমন্টন, রেজিনা ও হ্যালিফ্যাক্স। আমেরিকা’র নিউ ইয়র্ক সিটি, ডালাস, হিউস্টন, আটলান্টিক সিটি, ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, বাফেলো, ডেট্রয়েট, নেশভিল, শার্লটে, মিয়ামি, টাম্পা, ওকলাহোমা সিটি, ফিনিক্স, আটলান্টা, সান ফ্রান্সিসকো বে এরিয়া। ইংল্যান্ডের লন্ডন ও বার্মিংহাম।

‘বনলতা এক্সপ্রেস’-এর প্রধান চরিত্রে আছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, আরেফিন জিলানী ও একঝাঁক তারকা। প্রযোজনায় বুড়িগঙ্গা টকিজ, সহ প্রযোজনায় হইচই স্টুডিওস। নিবেদনে ইউসিবি।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
কড়া হুঁশিয়ারি নেহা শর্মার, কাদের সতর্ক করলেন নায়িকা
কড়া হুঁশিয়ারি নেহা শর্মার, কাদের সতর্ক করলেন নায়িকা
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
মাছরাঙার টিভির দুঃখপ্রকাশ, পরীমণি বললেন ‘জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন, এর দায় আপনাদের’
মাছরাঙার টিভির দুঃখপ্রকাশ, পরীমণি বললেন ‘জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন, এর দায় আপনাদের’
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত