শুক্রবার থেকে সিঙ্গেল স্ক্রিনেও ‘রাক্ষস’

বিনোদন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৬, ১৭:৩৮আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১৯:৩৬

ঈদুল ফিতরের অন্যতম আলোচিত সিনেমা ‘রাক্ষস’ মাল্টিপ্লেক্সের সীমানা ছাড়িয়ে এবার যাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে। মুক্তির পর থেকেই বাণিজ্যিক ঘরানার এই রোমান্টিক থ্রিলারটি প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সিনেবোদ্ধাদের কাছ থেকে। সিনেমাটি নির্মাণ করেছেন মেহেদি হাসান হৃদয়, যিনি এর আগে ইন্ডাস্ট্রি হিট ‘বরবাদ’ নির্মাণ করে আলোচনায় এসেছিলেন।

এবার তিনি বাজি ধরেছেন সিয়াম আহমেদকে নিয়ে। ঈদের প্রথম সপ্তাহে শুধুমাত্র মাল্টিপ্লেক্সে মুক্তি পায় সিনেমাটি। সে সময় পাইরেসির শঙ্কার কারণে সিঙ্গেল স্ক্রিনে মুক্তি স্থগিত রাখা হয়েছিল।

তবে ঈদের দ্বিতীয় সপ্তাহে এসে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন ঘোষণা দিয়েছে— ৩ এপ্রিল (শুক্রবার) থেকে দেশের বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’। ইতোমধ্যে বিভাগীয় ও জেলা শহরের একাধিক বড় হলের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে প্রায় ২০–৩০টি হলে সিনেমাটি প্রদর্শিত হবে।

প্রযোজনা সংস্থা ও প্রদর্শক সমিতির বরাতে  প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্র্যান্ড সিলেট, আনন্দ সিনেমা (কুলিয়ারচর), মনিহার সিনেমা ও মনিহার সিনেপ্লেক্স (যশোর), মম ইন ও মধুবন (বগুড়া), রাজ তিলক (রাজশাহী), সুগন্ধা (চট্টগ্রাম), মধুমিতা, আনন্দ ও শ্যামলী (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), স্বপ্নীল (কুষ্টিয়া)সহ আরও বেশ কিছু হলে চলবে ‘রাক্ষস’।

সিনেমাটির অন্যতম প্রযোজক শাহরীন আক্তার সুমি বলেন, ‘দর্শকদের অনেক অনুরোধ ছিল—কবে সিঙ্গেল স্ক্রিনে রাক্ষস আসবে। তাদের জন্য সুখবর, এবার মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি উপভোগ করা যাবে। প্রথম ধাপে ২০–৩০টি হলে দিচ্ছি, পরবর্তী সপ্তাহে শতাধিক হলে মুক্তির পরিকল্পনা রয়েছে।’

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ‘‘ঈদের প্রথম দুই সপ্তাহ আমরা ‘প্রিন্স’ চালিয়েছি। এবার ‘রাক্ষস’ চালাবো। এটি পুরোপুরি কমার্শিয়াল সিনেমা—সিঙ্গেল স্ক্রিনে ভালো ব্যবসা করবে বলেই বিশ্বাস।’’ ‘রাক্ষস’-এর একটি দৃশ্য ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল-এর কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘গেল দুই সপ্তাহ তো আমরা প্রিন্স চালিয়েছি। শুক্রবার থেকে রাক্ষস চালাবো। সিনেমাটির প্রশংসা শুনেছি। সিঙ্গেল স্ক্রিনের দর্শকদের পছন্দের সব উপাদান এতে রয়েছে।  নায়ক সিয়াম অ্যাকশনে এই সিনেমায় দারুণ করেছে।  আশা করছি ভালো সাড়া মিলবে।’

‘রাক্ষস’ মূলত ‘বরবাদ ইউনিভার্স’-এর অংশ হিসেবে নির্মিত। অ্যাকশন-রোমান্স মিশ্রিত গল্পের এই সিনেমাকে চলতি ঈদের সেরা কমার্শিয়াল ছবি হিসেবে আখ্যা দিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ, আদনান আল রাজীবসহ অনেকে। এমনকি শাকিব খান নির্মাতা হৃদয়কে এই সময়ের অন্যতম সেরা পরিচালক বলেও উল্লেখ করেছেন। 

সিনেমাটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। এছাড়া রয়েছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ আরও অনেকে। বিশেষ একটি গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মুম্বাইতে হয়েছে সিনেমাটির শুটিং।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?