চরিত্রের প্রয়োজনে ৯ কেজি ওজন বাড়াতে হয়েছে: ভাবনা

বিনোদন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৬, ১৫:৪২আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১৬:১১

চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে নতুন করে গড়ে তোলার উদাহরণ নতুন নয়, তবে এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমায় অভিনয়ের জন্য তাকে বাড়াতে হয়েছে প্রায় ৯ কেজি ওজন—যা তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং অভিজ্ঞতা বলে জানিয়েছেন তিনি।

ভাবনা বলেন, “এটি আমার ক্যারিয়ারের অন্যতম কঠিন কাজ। চরিত্রের প্রয়োজনে প্রায় ৯ কেজি ওজন বাড়াতে হয়েছে। শুধু তাই নয়, যাত্রাশিল্পীদের মতো নাচ ও অভিনয়ও শিখতে হয়েছে। ‘রোজি’ চরিত্রটি করতে গিয়ে শারীরিক ও মানসিক—দুই দিকেই পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে। চরিত্রটিকে আমি ভালোবেসে ফেলেছি।”

আসিফ ইসলাম পরিচালিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ ছবিটি যাত্রাপালার ক্রমাবনতির গল্প নিয়ে নির্মিত। এতে ‘প্রিন্সেস’ নামের এক নৃত্যশিল্পীকে ঘিরে আবর্তিত হয় কাহিনি, যেখানে দর্শকের চাহিদা ও বিনোদনের পরিবর্তিত রুচির প্রতিফলন তুলে ধরা হয়েছে।

ছবিটি প্রসঙ্গে পরিচালক আসিফ ইসলাম বলেন, “শৈশবে ঢাকার প্রান্তবর্তী একটি দুর্গাপূজার মেলায় প্রথম যাত্রা দেখি। সেই অভিজ্ঞতা আমার মনে গভীর ছাপ ফেলেছিল। পরে বহু বছর পর আবার যাত্রা দেখতে গিয়ে বুঝতে পারি, একসময়কার কাহিনিনির্ভর যাত্রা অনেকটাই বদলে গেছে। সেই পরিবর্তনের অভিজ্ঞতাই এই সিনেমার গল্পে তুলে ধরেছি।”

“এটি বর্তমান যাত্রাশিল্পের ভঙ্গুর বাস্তবতার একটি প্রতিচ্ছবি। ছবির একটি বিশেষ দিক হলো—যাত্রাশিল্পীদের ভূমিকায় অভিনয় করেছেন বাস্তবের যাত্রা শিল্পীরাই।”-যোগ করেন আসিফ।

আগামী ১৬ এপ্রিল শুরু হতে যাওয়া ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগের বাইরে ‘আর্টকোর’ বিভাগে প্রদর্শিত হবে সিনেমাটি। এর আগে আসিফ ইসলামের ‘নির্বাণ’ একই উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড অর্জন করেছিল।

ইতোমধ্যে উৎসবে অংশ নিতে মস্কোর উদ্দেশে রওনা হয়েছেন পরিচালক আসিফ ইসলাম, অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এবং প্রযোজক জান্নাতুল বাকের খান।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?