বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও এখন থেকে বছরে সর্বোচ্চ দুটি সিনেমায় কাজ করতে চান। কাজ কমিয়ে আনার এ সিদ্ধান্তের পেছনে রয়েছে তার কন্যা পারভতী পাল রাও।
এমন কঠিন সিদ্ধান্ত তিনি নিলেন কেননা তিনি কন্যার বড় হয়ে ওঠার সময় তার পাশে থাকতে পারেন।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বলিউড অভিনেতা বলেন, “আমি তাকে বড় হতে দেখতে চাই। আমার মেয়ের সঙ্গে সময় কাটানো এখন আমার সবচেয়ে বড় অগ্রাধিকার।”
অভিনেতা আরও জানান, বাবা হওয়ার পর তার জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে এবং এখন তিনি কাজের পরিমাণ কমিয়ে বেছে বেছে সিনেমা করবেন। তিনি বলেন, “আমি এখন কম কাজ করব, তবে ভালো ও মানসম্মত কাজই করতে চাই।”
বলিউডে নিয়মিত কাজ করেও ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণ করা এই অভিনেতার এমন সিদ্ধান্তে ইন্ডাস্ট্রিতে নতুন আলোচনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উল্লেখ্য, রাজকুমার রাও ও তার স্ত্রী ২০২৫ সালের ১৫ নভেম্বর কন্যাসন্তানের জনক-জননী হন। তাদের কন্যার নাম রাখা হয়েছে পারভতী পাল রাও।





