অংশুর নির্মাণে ‘ভাইকিং’ লুকে এ কোন বালাম!

বিনোদন রিপোর্ট
২৪ মে ২০২৬, ২০:১৬আপডেট : ২৬ মে ২০২৬, ১৫:১৪

চলচ্চিত্র নির্মাতা হিসেবে খ্যাত হলেও তানিম রহমান অংশু মিউজিক ভিডিওতে বরাবরই নিজের সাক্ষর রেখে চলেছেন। তার নির্মিত প্রতিটি মিউজিক ভিডিওই যেন নতুন এক গল্প নিয়ে হাজির হয়। সে ধারাবাহিকতায় জনপ্রিয় সংগীতশিল্পী বালাম এবার হাজির হলেন ভাইকিং তথা অভিযাত্রী লুকে।

নিজের পঞ্চম অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘মাওলা’ গানের মিউজিক ভিডিওতেই এ লুকে হাজির হচ্ছেন বালাম। 

শনিবার রাজধানীর বনানীর ক্লাব নটর ডেমিয়ানসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মিউজিক ভিডিওটির ট্রেলার প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালাম, হামিন আহমেদ, শেখ মনিরুল আলম, হাবিব ওয়াহিদ, আলিফ আলাউদ্দিন, কোনাল, এলিটা করিম, আনিকা, ফারশিদ আলম এবং কাজী ফয়সাল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে গানটির যাত্রা, নির্মাণ প্রক্রিয়া এবং ভিডিও পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।  

গানটি ঈদুল ফিতরে প্রকাশিত বালামের পঞ্চম একক অ্যালবাম ‘মাওলা’র অংশ। বালাম ও রশিদ নিউটনের যৌথ রচনায় নির্মিত গানটির মিউজিক ভিডিও প্রকাশ হতে যাচ্ছে সোমবার। 

গানটির কথা ও ভাবনায় রয়েছে আধ্যাত্মিকতা ও সংকটের সময়ে আশ্রয় খোঁজার অনুভূতি। “মাওলা মাওলা মাওলা, তুই পানা দেরে মাওলা”—এই লাইন দিয়েই শুরু হয় গানটি।

সংবাদ সম্মেলনে গানটি প্রসঙ্গে বালাম বলেন, “কোভিডের সময়ে আমাদের সবাইকে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল, মাওলা ছাড়া আমাদের পরিত্রাণের কেউ নেই, এই সময়টাতে ব্যাপারটি বারেবারে মনে হয়েছে। তাই বারবার তাঁর কাছেই সাহায্য চেয়েছি। তখনকার অনুভূতি থেকেই গানটির জন্ম। এরপর তানিম রহমানের সঙ্গে গানটি নিয়ে আলোচনার পর ভালোমানের একটি ভিডিওচিত্রের পরিকল্পনা আসে। নেপালে শুটিংয়ের মধ্য দিয়ে গানটির ভিডিও তৈরি হয়।”

গানের দৃশ্যে বালাম ও সাগুফতা
ভয়ংকর ঠান্ডায় মৃত্যুঝুঁকি নিয়েই নেপালের কালিনচক নামের একটি স্থানে নির্মাণ করা হয় গানটির ভিডিও।

নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ২০২০ সালে গানটা তৈরির পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু নানা কারণেই হয়ে ওঠেনি। গত তিন সপ্তাহ আগে বালাম ভাই জানালেন, গানটি করতে চান। একটু অন্যরকম হয়ে, ‘ভাইকিং’ লুকে হাজির হতে চান। তখন সেভাবেই নেপালে এটি শুটিংয়ের পরিকল্পনা করি। আট হাজার ফুট উপরে যেখানে শুটিং করেছি, সেটা ছিল ভয়ংকর ঠান্ডা। এর মধ্যেই শুটিং হয়েছে। সবাই মিলে কষ্ট করে কাজটা করেছি বলেই হয়তো ভালো কিছু একটা হতে যাচ্ছে বলে আশা করছি।” 

সব মিলিয়ে ‘মাওলা’ এখন অডিওর পর মিউজিক ভিডিও আকারে প্রকাশের অপেক্ষায়, যা ঘিরে সংগীতাঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
প্রেমে পড়ে হিন্দু মতে বিয়ে করেছিলেন সোহেল খান, জানত না পরিবার
প্রেমে পড়ে হিন্দু মতে বিয়ে করেছিলেন সোহেল খান, জানত না পরিবার
হিট সিনেমা নেই, তবু ৮৪ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন
হিট সিনেমা নেই, তবু ৮৪ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন