দীপ্ত প্লেতে জনপ্রিয় চাইনিজ মাইক্রোড্রামা ‘দ্য লিটল লাকি স্টার’

বিনোদন রিপোর্ট
২৮ জুন ২০২৬, ১২:৫১আপডেট : ২৮ জুন ২০২৬, ১২:৫১

বর্তমান সময়ের বিনোদন মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম এবং শর্ট বা মাইক্রোড্রামা তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই ধারাবাহিকতায় আগামী ৩০ জুন থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’-তে মুক্তি পেতে যাচ্ছে নতুন বাংলায় ডাব করা চাইনিজ মাইক্রোড্রামা ‘দ্য লিটল লাকি স্টার’ বা ‘সৌভাগ্যের ছোট্ট তারা’। এটি দীপ্ত প্লে-তে প্রচার হতে যাওয়া চতুর্থ বাংলা ডাবকৃত মাইক্রোড্রামা।

আন্তর্জাতিকভাবে ওটিটি ও বিভিন্ন শর্ট-ড্রামা অ্যাপে এবং ইউটিউবে ব্যাপক ঝড় তোলা এই চাইনিজ মাইক্রোড্রামাটি মূলত একটি হৃদয়ছোঁয়া পারিবারিক ও ফ্যান্টাসি ঘরানার গল্প। 

নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছে 'সু বাও' নামের এক ছোট্ট মেয়ে। জন্মের পর থেকেই নানা ষড়যন্ত্রের কারণে দত্তক পরিবার তাকে ‘দুর্ভাগ্যের প্রতীক’ ভেবে অবহেলা ও কষ্ট দিতে থাকে। অন্যদিকে, তার মা এক রহস্যময় অশুভ শক্তির কারণে শূন্য জগতে বন্দি হন। পরিবার হারিয়ে সু বাও একপর্যায়ে তার মামাবাড়িতে আশ্রয় পায় এবং সেখানে প্রথমবারের মতো সত্যিকারের স্নেহ-ভালোবাসা খুঁজে পায়। সময়ের সাথে সাথে সে তার আসল বাবার সন্ধান পায় এবং আধ্যাত্মিক গুরু 'অ্যাঞ্জেল মাস্টার জি'-র সহায়তায় নিজের সুপ্ত ক্ষমতা সম্পর্কে জানতে পারে। অবশেষে নানা বাধা-বিপত্তি পেরিয়ে সু বাও তার বন্দি মাকে মুক্ত করে, ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে এবং প্রমাণ করে যে সে আসলে সবার জীবনের সত্যিকারের ‘সৌভাগ্যের ছোট্ট তারা’।

বাঙালি দর্শকদের উপযোগী এই সিরিজটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছে মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতা দল। কণ্ঠাভাবিনয়ের সার্বিক তত্ত্বাবধানে আছেন জয়শ্রী মজুমদার লতা এবং প্রজেক্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন রুবাইয়া মতিন গীতি। 

দীপ্ত টিভির কণ্ঠঅভিনয় শিল্পী দলের অংশগ্রহণে তৈরি পারিবারিক ও ফ্যান্টাসি ঘরানার এই সিরিজটি আগামী ৩০ জুন থেকেই দর্শকরা দীপ্ত প্লে-তে উপভোগ করতে পারবেন।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গ্ল্যামার ভুলে আধ্যাত্মিকতায় মগ্ন ভাবনা, ওমরাহে গিয়ে দিলেন চমক
গ্ল্যামার ভুলে আধ্যাত্মিকতায় মগ্ন ভাবনা, ওমরাহে গিয়ে দিলেন চমক
অভিমান ভুলে রাজপ্রাসাদে ফিরছেন হ্যারি-মেগান, নাতি-নাতনির অপেক্ষায় রাজা চার্লস!
অভিমান ভুলে রাজপ্রাসাদে ফিরছেন হ্যারি-মেগান, নাতি-নাতনির অপেক্ষায় রাজা চার্লস!
দীপ্ত প্লেতে জনপ্রিয় চাইনিজ মাইক্রোড্রামা ‘দ্য লিটল লাকি স্টার’
দীপ্ত প্লেতে জনপ্রিয় চাইনিজ মাইক্রোড্রামা ‘দ্য লিটল লাকি স্টার’
নিজেকে সুখী ঘোষণা করলেন সোনাক্ষী সিনহা
নিজেকে সুখী ঘোষণা করলেন সোনাক্ষী সিনহা
বিশ্বকাপের উন্মাদনায় নোরা-সানজয়ের নতুন গান ‘চ্যাম্পিয়নস’
বিশ্বকাপের উন্মাদনায় নোরা-সানজয়ের নতুন গান ‘চ্যাম্পিয়নস’