নায়ক হবার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন

বিনোদন রিপোর্ট 
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৩

ঢালিউড কিং শাকিব খান সিনেমাতে নাম লেখানোর আগেই বর্ষীয়ান অভিনেত্রী নূতনের দেখা পান। নৃত্য পরিচালক আজিজ রেজা তার কাছে অভিনেতাকে নিয়ে আসেন। একটি টেলিভিশন অনুষ্ঠানে অভিনেত্রী নিজেই এটি জানান।

তিনি আরও জানান, প্রথম দিনেই শাকিবকে তিনি নিজের নাস্তা খেতে দেন এবং সেদিন কিছু সময় তার পাশে বসে থেকে ছিলেন অভিনেতা।

নূতনের ভাষ্য, ‘আমি যখন ‘আলিফ লায়লা’ সিনেমা করি তখন একটা স্টুডিওর মধ্যে আজিজ রেজা তাকে নিয়ে ঘুরছিলেন। এর মধ্যে আমি একটু বের হয়েছিলাম। আমাকে দেখে আজিজ রেজা বলেন ‘আপা ওকে (শাকিব) হিরো বানাবো, কেমন হবে? আমি তাকিয়ে দেখি ও পাতলা, তবে ফর্সা ও চোখ বড় বড়। একটা হলুদ গেঞ্জি ও মেরুন প্যান্ট পরা ছিল শাকিব। তারপর আমি বললাম ভালো।’ 

এরপর আজিজ রেজা নূতনের অনুমতি নিয়ে কিছু সময়ের জন্য অভিনেত্রীর কাছে শাকিবকে রেখে যান বলেও যোগ করেন তার কথায়।

নূতন আরও বলেন, ‘আমি সেদিন বলেছিলাম রানা (শাকিব) তুমি একদিন অনেক বড় জায়গায় যাবে। তোমাকে কেউ নামাতে পারবে না। এরপর সে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে বলেছিল ‘সত্যি আপু? আমি বলেছিলাম ‘আমার এই কথা মনে রেখো।’

শাকিব খান ও নূতন বেশ কয়েকটি সিনেমাতে একসঙ্গে কাজও করেছেন। এর মধ্যে রয়েছে ‘নাম্বার ওয়ান শাকিব খান’ (২০১০) ‘জান কোরবান’ (২০১১) ‘অহংকার’ (২০১৭) ও ‘হিরো: দ্য সুপারস্টার’।

/এনআই/
সম্পর্কিত
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
জন্মদিনে ফোন করে সিনেমার প্রস্তাব শাকিবের, ববিতা চাইলেন ‘চ্যালেঞ্জিং গল্প’
জন্মদিনে ফোন করে সিনেমার প্রস্তাব শাকিবের, ববিতা চাইলেন ‘চ্যালেঞ্জিং গল্প’
শিকারি’র এক দশক: সাফল্য, বিতর্ক আর উত্থানের গল্পে শাকিব
শিকারি’র এক দশক: সাফল্য, বিতর্ক আর উত্থানের গল্পে শাকিব
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
বিনোদন বিভাগের সর্বশেষ
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
এমি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লো কমেডি সিরিজ ‘উইডোজ বে’
এমি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লো কমেডি সিরিজ ‘উইডোজ বে’
নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই
নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই
তোমাকে দিয়ে কিছু হবে না, চুপচাপ বসে আমার রিলস দেখো: রাখিকে কঙ্গনা
তোমাকে দিয়ে কিছু হবে না, চুপচাপ বসে আমার রিলস দেখো: রাখিকে কঙ্গনা
দিশার মৃত্যু মামলায় নতুন মোড়, এফআইআরে রিয়া চক্রবর্তীসহ একাধিক তারকার নাম
দিশার মৃত্যু মামলায় নতুন মোড়, এফআইআরে রিয়া চক্রবর্তীসহ একাধিক তারকার নাম