বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা

বিনোদন রিপোর্ট
১৬ জুলাই ২০২৬, ১৮:৩০আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১৮:৩০

বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে এবার গানে গানে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। বন্যার্তদের সহায়তায় একক সংগীতানুষ্ঠানে গান গাওয়ার পাশাপাশি সম্মাননা জানানো হবে এই বরেণ্য শিল্পীকে। 

‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো’—এই প্রত্যয়কে ধারণ করে বাংলাদেশের সংগীতভুবনে দীর্ঘদিন ধরে অনন্য অবদান রেখে চলেছেন রুনা লায়লা। তাঁর কণ্ঠে সংগীত শুধু বিনোদনের অনুষঙ্গ নয়; তা সৌন্দর্যবোধ, মানবিকতা, প্রেম, দেশাত্মবোধ ও সাংস্কৃতিক ঐক্যের এক চিরন্তন ভাষা হয়ে উঠেছে।

কিংবদন্তি এই শিল্পীর শিল্পসাধনা ও বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আগামী ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে সম্মাননা প্রদান ও একক সংগীতানুষ্ঠানের।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে বন্যার্তদের সহযোগিতার জন্য গান গাইবেন রুনা লায়লা। তবে, অনুষ্ঠানটিতে বন্যার্তদের জন্য সংগ্রহ করা হবে বিশেষ তহবিল। একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, বন্যার্তদের সহায়তার জন্য আয়োজিত এই অনুষ্ঠানের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। একাডেমির প্রশিক্ষণ ভবনের নিচতলায় হিসাব শাখা থেকে টিকিট সংগ্রহ করা যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি বিভাগের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

একক সংগীতানুষ্ঠানে রুনা লায়লা গাইবেন তাঁর জনপ্রিয় ও কালজয়ী গানগুলো।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মক্কা থেকে ফিরেই মেলবোর্নের পথে ডাক পেলেন ভাবনা
মক্কা থেকে ফিরেই মেলবোর্নের পথে ডাক পেলেন ভাবনা
সংসদ সদস্য পদ ছাড়লেন, মমতার হাত ছেড়ে কোথায় যাচ্ছেন কোয়েল মল্লিক?
সংসদ সদস্য পদ ছাড়লেন, মমতার হাত ছেড়ে কোথায় যাচ্ছেন কোয়েল মল্লিক?
বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা
বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা
সিনেমায় কুস্তি লড়েছেন, ৯ বছরে ৪০ কোটি রুপির সম্পদ—কে এই দক্ষিণী অভিনেত্রী?
সিনেমায় কুস্তি লড়েছেন, ৯ বছরে ৪০ কোটি রুপির সম্পদ—কে এই দক্ষিণী অভিনেত্রী?
চিরন্তন নজরুলকে তুলে ধরতে শিল্পকলায় ‘বর্ষায় নজরুল’
চিরন্তন নজরুলকে তুলে ধরতে শিল্পকলায় ‘বর্ষায় নজরুল’