ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ১৭:৩৪আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৮:০৬

আগামী কয়েক দিনে রাজধানী ঢাকায় একের পর এক কনসার্ট ও সংগীতানুষ্ঠানের আয়োজন হলেও এর মধ্যে আলাদা গুরুত্ব পাচ্ছে উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে ঘিরে বিশেষ আয়োজন। কারণ, এটি শুধু একটি সংগীতানুষ্ঠান নয়; একই সঙ্গে তার দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি জানানোর অনুষ্ঠানও।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রুনা লায়লাকে সম্মাননা জানানো হবে। সম্মাননা গ্রহণের পর তিনি তার পছন্দের ১০টি গান পরিবেশন করবেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এই ধারাবাহিক আয়োজনের আগের দুই আসরে সম্মাননা পেয়েছেন সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আবদুল হাদী। তবে এবারের আয়োজনের একটি বিশেষ দিক হলো—এটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য সীমাবদ্ধ থাকছে না। টিকিট কিনে সাধারণ শ্রোতারাও সরাসরি রুনা লায়লার গান শোনার সুযোগ পাবেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি জানিয়েছে, অনুষ্ঠানের টিকিটের মূল্য রাখা হয়েছে ২ হাজার, ৩ হাজার ও ৫ হাজার টাকা। টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থ বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান হিসেবে দেওয়া হবে।

রুনা লায়লার আয়োজনের দিনই রাজধানীর ৩০০ ফিট-সংলগ্ন ক্রিকেটার্স একাডেমিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ কনসার্ট। সেখানে পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলামের পাশাপাশি মঞ্চে উঠবে দেশের ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ। ফলে একই দিনে রাজধানীর দুই প্রান্তে দুই ভিন্ন ধারার সংগীতানুষ্ঠান উপভোগের সুযোগ পাচ্ছেন শ্রোতারা।

তবে ২৪ জুলাইয়ের পরও ঢাকার সংগীতাঙ্গন ব্যস্ত থাকবে আরও কয়েকটি আয়োজনে। ৩০ জুলাই তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে অনুষ্ঠিত হবে ‘মেলোডি মোজাইক: মোজি অ্যান্ড কোং’, যেখানে গান শোনাবেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা।

৩১ জুলাই অনুষ্ঠিত হবে দুটি ট্রিবিউট কনসার্ট। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ওয়ারফেজের অংশগ্রহণে হবে ‘মাইকেল জ্যাকসন ট্রিবিউট’ কনসার্ট। একই দিনে বনানীর বাটারনোট ক্যাফেতে ‘একদিন বৃষ্টিতে বিকেলে...’ শিরোনামে অঞ্জন দত্তকে উৎসর্গ করে গান গাইবেন জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র।

আর ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়ের ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্ট। জুনে স্থগিত হওয়া এই আয়োজন নতুন তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

/ইউএস/
সম্পর্কিত
‘মিনার ই দিল্লি’ পুরস্কার গ্রহণ করেই শুনলেন নিজের মৃত্যুর গুজব
‘মিনার ই দিল্লি’ পুরস্কার গ্রহণ করেই শুনলেন নিজের মৃত্যুর গুজব
‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা
১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা
রুনা লায়লার জন্মদিনে ‘কোক স্টুডিও বাংলা’র গান ও নতুন উপন্যাস
রুনা লায়লার জন্মদিনে ‘কোক স্টুডিও বাংলা’র গান ও নতুন উপন্যাস
এলিটার কণ্ঠে রুনা লায়লার গান
এলিটার কণ্ঠে রুনা লায়লার গান
বিনোদন বিভাগের সর্বশেষ
মুক্তি পেলো বিজয় থালাপতির শেষ সিনেমা, দর্শকদের প্রতিক্রিয়া কী
মুক্তি পেলো বিজয় থালাপতির শেষ সিনেমা, দর্শকদের প্রতিক্রিয়া কী
আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও: আতিফ আসলাম
আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও: আতিফ আসলাম
সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের সমর্থন
সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের সমর্থন
বাংলাদেশের ব্যান্ড চিরকুট-এর সঙ্গে গান তৈরিতে আগ্রহী বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রাদার্স মিউজিক
বাংলাদেশের ব্যান্ড চিরকুট-এর সঙ্গে গান তৈরিতে আগ্রহী বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রাদার্স মিউজিক
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান