মুক্তির এক সপ্তাহ আগেই ভারতে ‘স্পাইডার-ম্যান’র ২ লাখ টিকিট বিক্রি

বাংলা ট্রিবিউন ডেস্ক  
২৪ জুলাই ২০২৬, ০৯:৩১আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৯:৩১

মুক্তির এখনও প্রায় এক সপ্তাহ বাকি। এরই মধ্যে ভারতে আগাম টিকিট বিক্রিতে দারুণ সাড়া ফেলেছে টম হল্যান্ড অভিনীত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। দেশটির প্রধান তিনটি মাল্টিপ্লেক্স চেইনে প্রথম দিনের প্রদর্শনীর জন্য দুই লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে।

বক্স অফিস বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, পিভিআর ইনক্স ও সিনেপোলিসসহ জাতীয় মাল্টিপ্লেক্স চেইনগুলোতে সিনেমাটির প্রথম দিনের টিকিট বিক্রি ইতোমধ্যে দুই লাখ ছাড়িয়েছে। বর্তমান গতিধারা অব্যাহত থাকলে উদ্বোধনী সপ্তাহান্তে পাঁচ লাখের বেশি টিকিট বিক্রির সম্ভাবনা রয়েছে।

এর আগে আগাম বুকিংয়ের প্রথম দিকে সিনেমাটি ৮০ হাজার, পরে দেড় লাখের বেশি টিকিট বিক্রির মাইলফলক স্পর্শ করেছিল। মাত্র কয়েক দিনের ব্যবধানে সেই সংখ্যা দুই লাখে পৌঁছানো সিনেমাটি ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহেরই ইঙ্গিত দিচ্ছে।

ভারতে ছবিটি ৩০ জুলাই মুক্তি পাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের নির্ধারিত মুক্তির এক দিন আগে। এ কারণে ভারতীয় দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।

বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, বর্তমান বুকিংয়ের ধারা বজায় থাকলে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ভারতে হলিউডের অন্যতম বড় উদ্বোধনী আয় করা ছবির তালিকায় জায়গা করে নিতে পারে।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মুক্তির এক সপ্তাহ আগেই ভারতে ‘স্পাইডার-ম্যান’র ২ লাখ টিকিট বিক্রি
মুক্তির এক সপ্তাহ আগেই ভারতে ‘স্পাইডার-ম্যান’র ২ লাখ টিকিট বিক্রি
আন্দোলনে সমর্থনের পর অবস্থান বদল? শিক্ষার্থীদের ফিরে যেতে বললেন সালমান খান
আন্দোলনে সমর্থনের পর অবস্থান বদল? শিক্ষার্থীদের ফিরে যেতে বললেন সালমান খান
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
মুক্তি পেলো বিজয় থালাপতির শেষ সিনেমা, দর্শকদের প্রতিক্রিয়া কী
মুক্তি পেলো বিজয় থালাপতির শেষ সিনেমা, দর্শকদের প্রতিক্রিয়া কী
আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও: আতিফ আসলাম
আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও: আতিফ আসলাম