রবিরাগ’র বর্ষামঙ্গল উদযাপনের প্রস্তুতি চলছে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৬, ২২:৩৫আপডেট : ১২ আগস্ট ২০২৬, ২২:৩৫

প্রতিবারের মতো এবারও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান ও নৃত্য নিয়ে বর্ষামঙ্গল অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশের প্রয়াত রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদের সংগঠন রবিরাগ। আগামী শুক্রবার (১৪ আগস্ট) ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন এই অনুষ্ঠান উদযাপিত হবে। তারই ধারাবাহিকতায় বর্ষামঙ্গল অনুষ্ঠান উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন রবিরাগ'র শিল্পীরা।

বুধবার (১২ আগস্ট) ঘরোয়া পরিবেশে রবিরাগের শিল্পীরা বিভিন্ন গানের রিহার্সালে করছেন। তার মধ্যে উল্লেখযোগ্য, ‘বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে বজ্রমানিক দিয়ে গাঁথা’, ‘আষাঢ় কোথা হতে আজ’, ‘নীল নবঘনে/ধরণীর গগনের’ এবং ‘আজি বরিষণ মুখরিত’।

আয়োজকরা জানিয়েছে, বর্ষামঙ্গল উদযাপনে রবিরাগের রমা, প্রমোদ, নিরুপম, লিপিকা, তপন, তনুশ্রী, শামা আলী, নাজনীন, চন্দন দে, সন্ধ্যা ভট্টাচার্য্য, ইকো, রণজু, এনা, ইন্দ্রাণী, শ্বেতা, নীরু একক যৌথ ও সমবেত সংগীত পরিবেশন করবেন। এছাড়াও শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা পরিচালিত ‘নৃত্যাঞ্চল’ অনুষ্ঠিত হবে।

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
রবিরাগ’র বর্ষামঙ্গল উদযাপনের প্রস্তুতি চলছে 
রবিরাগ’র বর্ষামঙ্গল উদযাপনের প্রস্তুতি চলছে 
চা বিক্রেতা থেকে যেভাবে ৪ হাজার কোটি রুপির সিনেমার সহ-প্রযোজক যশ
চা বিক্রেতা থেকে যেভাবে ৪ হাজার কোটি রুপির সিনেমার সহ-প্রযোজক যশ
ফের লন্ডনে ইলিয়াস কাঞ্চন, ‘নিরাপদ সড়ক চাই’ নিয়ে দিলেন বিশেষ বার্তা
ফের লন্ডনে ইলিয়াস কাঞ্চন, ‘নিরাপদ সড়ক চাই’ নিয়ে দিলেন বিশেষ বার্তা
কারাগারের মানুষ বাইরের মানুষের চেয়ে ভালো: রিয়া চক্রবর্তী
কারাগারের মানুষ বাইরের মানুষের চেয়ে ভালো: রিয়া চক্রবর্তী
থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার যা জানালেন
থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার যা জানালেন