চা বিক্রেতা থেকে যেভাবে ৪ হাজার কোটি রুপির সিনেমার সহ-প্রযোজক যশ

বিনোদন ডেস্ক
১২ আগস্ট ২০২৬, ১৮:২১আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১৯:০৩

ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা যশ। ২০১৮ সালের পর বদলে যায় তার ক্যারিয়ার। একটি সিনেমা রাতারাতি বিশ্বজুড়ে পরিচিত করে তোলে তাকে। সে সময় তার ‘কেজিএফ: চ্যাপ্টার ১’ বিশ্বব্যাপী আয় করে ২৫০ কোটি রুপি।

যশের এই সফলতা খুব সহজে আসেনি। একটা সময় অভিনেতা চা বিক্রি করে দিনে আয় করতেন মাত্র ৫০ রুপি। তার আগে ১৬ বছর বয়সে অভিনয়ের স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিলেন তিনি। যশের বাবা অরুণ কুমার বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশনের (বিএমটিসি) বাসচালক ছিলেন। মা পুষ্পা ছিলেন গৃহিণী।

২০১৯ সালে ‘দ্য নিউজ মিনিট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে যশ জানান, মাত্র ৩০০ রুপি নিয়ে ১৬ বছর বয়সে বেঙ্গালুরুর উদ্দেশে বাড়ি ছেড়েছিলেন তিনি। লক্ষ্য ছিল একটাই—অভিনেতা হওয়া, আর একদিন সুপারস্টার হওয়া।

বেঙ্গালুরুতে শুরুটা মোটেও সহজ ছিল না তার। থিয়েটারে কাজ করার পাশাপাশি পর্দার পেছনে চা পরিবেশন করতেন তিনি। সেখান থেকে দিনে আয় করতেন মাত্র ৫০ রুপি। পরে একজন কন্নড় চলচ্চিত্র নির্মাতার সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন।

২০০৪ সালে ‘উত্তরায়ণ’ ধারাবাহিকের মাধ্যমে কন্নড় টেলিভিশনে অভিষেক হয় তার। এরপর ২০০৭ সালে ‘জাম্বাদা হুডুগি’ ছবির মাধ্যমে বড়পর্দায় আসেন তিনি। তবে ২০১৮ সালে ‘কেজিএফ’ সিনেমার আগে ক্যারিয়ারে যে এমন বৈশ্বিক ও প্যান-ইন্ডিয়া সাফল্য আসবে, তা হয়তো যশ নিজেও ভাবেননি।

এ সিনেমায় যশের রুক্ষ চেহারা, আত্মবিশ্বাসী ভঙ্গি ও ‘রকি ভাই’ চরিত্র দর্শকদের ব্যাপকভাবে আকৃষ্ট করে। এরপর ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ মুক্তি পায় ২০২২ সালে।

এ সিনেমাটি বিশ্বব্যাপী ১ হাজার ২০০ কোটি রুপির বেশি আয় করে। এর মাধ্যমে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম নির্ভরযোগ্য তারকা হিসেবে যশের অবস্থান আরও শক্ত হয়।

চলতি বছরের আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম গীতু মোহনদাসের ‘টক্সিক: ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ এবং নমিত মালহোত্রার ‘রামায়ণ’। ‘টক্সিক’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন যশ। আর বলিউডের অন্যতম বিগ বাজেটের সিনেমা ‘রামায়ণ’-এ তাকে রাবণের চরিত্রে দেখা যাবে।

‘রামায়ণ’ দুই পর্বে নির্মিত হচ্ছে এবং এর বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি বলে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছবির সহ-প্রযোজকও যশ।

বিগ বাজেটের এই ছবিতে যশ ছাড়াও রাম চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী, হনুমান চরিত্রে সানি দেওল, লক্ষ্মণ চরিত্রে রবি দুবে, দশরথ চরিত্রে অরুণ গোভিল, কৈকেয়ী চরিত্রে লারা দত্ত এবং শূর্পণখা চরিত্রে রাকুল প্রীত সিং অভিনয় করেছেন।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
রুচিশীল অন্দরসজ্জার উদাহরণ ভাগ্যশ্রীর বাড়ি, কী কী রয়েছে সেখানে
রুচিশীল অন্দরসজ্জার উদাহরণ ভাগ্যশ্রীর বাড়ি, কী কী রয়েছে সেখানে
যুগল ফ্যাশনে নতুন ট্রেন্ড, আইভরি সাজে মুগ্ধ করলেন রাকুল-জ্যাকি
যুগল ফ্যাশনে নতুন ট্রেন্ড, আইভরি সাজে মুগ্ধ করলেন রাকুল-জ্যাকি
অফিসের জায়গা বিক্রি করেই মাধুরীর লাভ ৪ কোটি রুপি
অফিসের জায়গা বিক্রি করেই মাধুরীর লাভ ৪ কোটি রুপি
বলিউডের স্বজনপ্রীতি, অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেন ইয়ামি
বলিউডের স্বজনপ্রীতি, অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেন ইয়ামি
বিনোদন বিভাগের সর্বশেষ
ফের লন্ডনে ইলিয়াস কাঞ্চন, ‘নিরাপদ সড়ক চাই’ নিয়ে দিলেন বিশেষ বার্তা
ফের লন্ডনে ইলিয়াস কাঞ্চন, ‘নিরাপদ সড়ক চাই’ নিয়ে দিলেন বিশেষ বার্তা
কারাগারের মানুষ বাইরের মানুষের চেয়ে ভালো: রিয়া চক্রবর্তী
কারাগারের মানুষ বাইরের মানুষের চেয়ে ভালো: রিয়া চক্রবর্তী
থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার যা জানালেন
থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার যা জানালেন
নিষেধাজ্ঞা দেওয়া ভারত সরকারকেই ধন্যবাদ জানালেন আতিফ আসলাম
নিষেধাজ্ঞা দেওয়া ভারত সরকারকেই ধন্যবাদ জানালেন আতিফ আসলাম
বিরতি কাটিয়ে ‘শিকার’-এ ফিরছেন অপু বিশ্বাস
বিরতি কাটিয়ে ‘শিকার’-এ ফিরছেন অপু বিশ্বাস