দীপিকা পাড়ুকোনে মুগ্ধ সাকিব!

ওয়ালিউল মুক্তা
১৮ এপ্রিল ২০১৬, ১৪:২৩আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ২৩:১৩

দীপিকা ও সাকিব বাইশ গজে দাঁড়িয়ে এখন তিনি শাসন করেন বিশ্বক্রিকেট। দেশের বিনোদন অঙ্গন তো বটেই বাইরের অনেক তারকাই বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানের ভক্ত। খোদ বলিউড কিং শাহরুখ খানও সেই কাতারে আছেন।
তবে এবার সবাইকে চমকে দিয়ে তিনিই বললেন বলিউড নায়িকার প্রেমে পড়েছেন! অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের অভিনয়ে মুগ্ধ বাংলাদেশের এই ক্রিকেট তারকা।
আইপিএলে শাহরুখ খানের দল কেকেআরের অন্যতম এ তারকা সম্প্রতি এমন তথ্য দিয়েছেন ভারতীয় সাংবাদিকদের।
বিশ্বসেরা বাংলাদেশের এ অলরাউন্ডার বলেন, ‘শাহরুখ খানকে আমার বরাবরই খুবই ভালো লাগে। এছাড়া আমির খানকেও আমার পছন্দ। তবে ইদানীং যাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে তিনি কিন্তু এদের কেউ নন!’
কিছুটা থেমে যোগ করেছেন, ‌'‘তিনি দীপিকা পাডুকোন। তার অভিনীত ‌'পিকু' আমার অত্যন্ত পছন্দের একটি ছবি।'’
আর তার এমন মুগ্ধতার কথা গুরুত্ব দিতে এখন কেউ পিছপা হচ্ছেন না। ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে ছাপা হয়েছে খবরটি।

এদিকে সাকিব এখন কলকাতায় অবস্থান করছেন আইপিএল খেলার জন্য। কেকেআরের অন্যতম এ ভরসা এখন তাই বেশ ব্যস্ত সময় পার করছেন।

/এম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন