ছেলেমেয়েকে ২৮৬৬ কোটি রুপির সম্পত্তির সমান ভাগ দেবেন অমিতাভ

বিনোদন ডেস্ক
২৯ আগস্ট ২০১৯, ০০:০০আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১৬:৪৩

অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন ও শ্বেতা নন্দা বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের সম্পত্তির পরিমাণ ২ হাজার ৮৬৬ কোটি ১৬ লাখ রুপির। ছেলে অভিষেক বচ্চন ও মেয়ে শ্বেতা নন্দাকে নিজের সম্পত্তি সমান ভাগ করে দেবেন তিনি। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র একটি পর্বে বারবার কথাটি জানালেন ৭৬ বছর বয়সী এই অভিনেতা।

বিগ বি জানান, তার মৃত্যুর পর পুরো সম্পত্তির সমান ভাগ পাবেন অভিষেক ও শ্বেতা। তিনি বলেন, ‘যখন মরে যাবো, আমার সব সম্পত্তি ছেলে ও মেয়ের কাছে সমান ভাগ করে দেওয়া হবে।’

লিঙ্গসমতা নিয়ে দীর্ঘদিন নিয়ে ভূমিকা রাখছেন অমিতাভ। জাতিসংঘের কন্যাশিশুর দূত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই নারীর ক্ষমতায়নের পক্ষে সোচ্চার হতে দেখা যায় তাকে। এর অংশ হিসেবে মেয়ে ও নাতনিদের সাফল্যের খবর জানিয়ে থাকেন তিনি।

অভিষেকের স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তাদের একমাত্র কন্যা আরাধ্য। শ্বেতার স্বামী শিল্পপতি নিখিল নন্দা। তাদের মেয়ে নব্য ও ছেলে আগাস্তা।

অমিতাভ বচ্চনের দুই নাতনি নব্য নাবেলি ও আরাধ্য দুই নাতনি আরাধ্য ও নব্যকে উদ্দেশ করে অমিতাভ লিখেছিলেন, ‘কে কী ভাবলো সেই ছায়ায় বন্দি হয়ে থাকবে না। আপন আলোয় উদ্ভাসিত হও। স্কার্টের দৈর্ঘ্য দেখে যেন কেউ তোমাদের চরিত্র মাপার সুযোগ না পায়। কার সঙ্গে বন্ধুত্ব গড়বে বা কে তোমাদের বন্ধু হবে তা নিয়ে মন্তব্য করতে দেবে না কাউকে। মন থেকে না চাইলে অন্য কোনও কারণে বিয়ে করবে না। পৃথিবীটা হয়তো নারীদের জন্য কঠিন। কিন্তু আমার বিশ্বাস, নারীরাই এই চিত্রটা বদলাতে পারে। লোকচক্ষুকে ডিঙিয়ে নিজের লক্ষ্য স্থির করা সহজ নয়। তবে তোমরা নারীদের জন্য উদাহরণ স্থাপন করতে পারো।’

সম্প্রতি একটি অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে অমিতাভ বলেন, ‘চলচ্চিত্রের কলাকুশলীদের ৬০-৭০ শতাংশই নারী। চিত্রগ্রহণ থেকে শুরু করে সব ধরনের কাজই করতে পারে তারা। তাদের নিয়ে গর্ব হয় আমার।’

মা-মেয়ে নব্য নাবেলি ও শ্বেতা নন্দা ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে অমিতাভ আরও জানান, একসময় তার পুরো মাসের পকেট খরচ ছিল মাত্র ২ রুপি! তখন পাহাড়ি এলাকার একটি বোর্ডিং স্কুলে ছিলেন তিনি। ওই টাকা দিয়ে পাকোড়া কিনে খেতেন ছোট্ট অমিতাভ।

এদিকে অমিতাভের হাতে এখন আছে সুজিত সরকারের ‘গুলাবো সিতাবো’, নাগরাজ মানজুলের ‘ঝুন্ড’, অয়ন মুখার্জির ‘ব্রক্ষ্মাস্ত্র’ ও রুমি জাফরির ‘চেহরে’।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/জেডএল/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?