সাইফ তারকা বলেই এত আলোচনা: শহীদ

বিনোদন ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৫, ১৩:১৩আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১৭:৫৬

মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে ছুরিকাঘাতের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সাইফ আলি খান।  তিনি যখন লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন বলিউডের অনেক তারকাই হাসপাতলে গিয়ে তাকে দেখে এসেছেন। যারা যাননি তারাও খান সাহেবের আরোগ্য কামনা করেছেন। এই তালিকায় আছেন কারিনার প্রাক্তন প্রেমিক শহীদ কাপুরও।

শহীদ সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। নিজের ক্যারিয়ার, ব্যক্তিজীবনের বাইরেও কথা বলেন নানা বিষয় নিয়ে। উঠে আসে সাইফের প্রসঙ্গও। সাইফ আলি খান ও কারিনা কাপুর সাক্ষাৎকারে শাহিদ বলেন, ‘এটা যে কারও সঙ্গেই হতে পারে। তবে মুম্বাই খুব নিরাপদ একটি শহর। এটা একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং আমরা সকলেই খুব অবাক হয়েছি এতে। এমন অনেক শহর রয়েছে যেখানে এই বিষয়গুলো ঘটেই থাকে, সেখানে এই সব ঘটনা ঘটা খুব একটা বড় ব্যাপার নয়। তবে এটা যে কারও সঙ্গেই হতে পারে। আমি বলব না যে সেলিব্রিটিরা সফট টার্গেট।’ শহীদ কাপুর তিনি আরও বলেন, ‘অনেক মানুষ আছেন যারা সম্ভবত একই রকম পরিস্থিতিতে পড়েন। এমনকি যদি এটি কোনও সাধারণ ব্যক্তির সঙ্গে ঘটে থাকে তাহলেও আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত। কারণ সাইফ একজন সেলিব্রিটি বলেই ওকে নিয়ে  এত অলোচনা হচ্ছে। এটি অবশ্যই এমন একটি বিষয় যা আমাদের খতিয়ে দেখা  উচিত। হ্যাঁ, সাইফ বাড়ি ফিরেছেন, ভালো আছেন দেখে আমরা সবাই খুশি।’ কারিনা কাপুর ও সাইফ আলি খান উল্লেখ্য, ১৫ জানুয়ারি নিজ বাড়িতে ছুরিকাঘাতে আক্রান্ত হন সাইফ। যখন আক্রমণকারী আসে তখন সাইফ এবং পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। পরে বিষয়টি টের পেয়ে নায়ক তাকে বাঁধা দিতে গেলে, আক্রমণকারীর সঙ্গে ধস্তাধস্তি হয় সে সময়ই সাইফকে ছুরিকাঘাত করা হয়। এর ফলে গুরুতর জখম হন অভিনেতা। তাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অস্ত্রোপচার হয়। ঘটনার পাঁচ দিন পর বাড়ি ফেরেন সাইফ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/সিবি/
সম্পর্কিত
কারিনার কাছে মেসির ফোন নম্বর চায় তৈমুর!
কারিনার কাছে মেসির ফোন নম্বর চায় তৈমুর!
বার্মিংহাম গিয়ে ভাইরাল ও বিব্রত কারিনা
বার্মিংহাম গিয়ে ভাইরাল ও বিব্রত কারিনা
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
বলিউডের সবচেয়ে পাওয়ার কাপল সাইফ-কারিনা: সারা আলি খান
বলিউডের সবচেয়ে পাওয়ার কাপল সাইফ-কারিনা: সারা আলি খান
বিনোদন বিভাগের সর্বশেষ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’