আত্মসমালোচনায় আমির

বিনোদন ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৯

একটা সিনেমা নির্মাণের পেছনে থাকে অভিনেতা, নির্মাতাসহ অন্যান্য কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম। কিন্তু সেই সিনেমা যদি ব্যর্থ হয়, ব্যবসা না করে, তখন সিনেমা সংশ্লিষ্টদের মন খারাপ হবে, এটাই স্বাভাবিক।   

নিজের সিনেমার ভরাডুবিতে এমন মন খারাপ হয় খোদ বলিউড পারফেক্টশনিস্ট আমির খানেরও। শুধু তাই নয়, রীতিমত বিষণ্ণতায় ডুবে যান তিনি। এই খবর  জানিয়েছেন আমির নিজেই।     

‘লাল সিং চাড্ডা’ ছিল আমির খানের স্বপ্নের প্রজেক্ট। তিনি ভেবেছিলেন, এই সিনেমা সুপারডুপার হিট ব্যবসা করবে।কিন্তু আমিরসহ সিনেমার অন্যান্য কলাকুশলীদের আশা ভঙ্গ হয়। সুপার ফ্লপ করে এটি। সিনেমার এমন ভরাডুবিতে এই অভিনেতা নাকি ২-৩ সপ্তাহ বিষণ্ণতায় ভোগেন। ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় আমির খান ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি ১৯৯৪ সালের হলিউড ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম্প’ সিনেমার রিমেক। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেন টম হ্যাঙ্কস।  

সম্প্রতি, এবিপি নেটওয়ার্কের ‘আইডিয়াস অব ইন্ডিয়া ২০২৫’ অনুষ্ঠানে আমির খান ‘লাল সিং চাড্ডা’ সিনেমা নিয়ে কথা বলেন। অভিনেতা স্বীকার করেন যে, যখন তার সিনেমা ভালো ব্যবসা করে না, তখন তিনি বিষণ্নতায় ভোগেন।  

আমির খান বলেন, “যখন আমার সিনেমাগুলো ব্যবসা করে না, তখন আমার খুব খারাপ লাগে। সিনেমা নির্মাণ সহজ নয়, খুবই কঠিন। কিন্তু কখনও কখনও সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয় না। ‘লাল সিং চাড্ডা’তে আমার অভিনয় ঠিক টম হ্যাঙ্কসের মতো ধারালো হয়নি।” ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় আমির খান ও কারিনা কাপুর তিনি আরও বলেন, ‘যখন আমার সিনেমা ব্যর্থ হয়, তখন আমি ২-৩  সপ্তাহের জন্য এক ধরণের বিষণ্নতায় ডুবে যাই। তারপর আমি আমার দলের সঙ্গে বসে কী ভুল  হয়েছে, তা বিশ্লেষণ করি এবং তা থেকে শিখি। আমি সত্যিই আমার ব্যর্থতাগুলিকে গুরুত্ব দেই। কারণ তারা আমাকে আরও ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা দেয়।’   

বলা দরকার, ‘লাল সিং চাড্ডা’ সিনেমা নির্মাণ করেন অদ্বৈত চন্দন। এতে আমির খান ছাড়াও আরও অভিনয় করেন কারিনা কাপুর, নাগা চৈতন্য, মোনা সিং, মানব ভিজ প্রমূখ। আমির খান উল্লেখ্য, আমির খানকে সামনে দেখা যাবে ‘সিতারে জামিন পার’ সিনেমায়। এটি ২০০৭ সালের হিট সিনেমা ‘তারে জামিন পার’-এর সিক্যুয়েল।

সূত্র: এনডি টিভি 

/সিবি/
সম্পর্কিত
কারিনার কাছে মেসির ফোন নম্বর চায় তৈমুর!
কারিনার কাছে মেসির ফোন নম্বর চায় তৈমুর!
বার্মিংহাম গিয়ে ভাইরাল ও বিব্রত কারিনা
বার্মিংহাম গিয়ে ভাইরাল ও বিব্রত কারিনা
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
ভরাডুবি নয়, হৃদয় জয় করছে ‘সিতারে জামিন পার’
ভরাডুবি নয়, হৃদয় জয় করছে ‘সিতারে জামিন পার’
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প