ভাঙছে সাইফ-কারিনার সংসার?

বিনোদন ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১২

জানুয়ারি মাসে সাইফ আলি খানের ওপর আততায়ীর হামলার ঘটনা এখনও আলোচনায়। প্রায় এক মাস কেটে গেলেও সেই ঘটনা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি!

‘ছোটে নবাবে’র ওপর হামলার ভয়াবহ ঘটনায় যখন পতৌদি পরিবার উদ্বিগ্ন, ঠিক সেই সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) বেবোর ইনস্টাগ্রাম স্টোরি দেখে শোরগোল পড়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিয়ে-ডিভোর্স নিয়ে কী এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কারিনা, যা নিয়ে এত হইচই শুরু হয়েছে? কারিনা কাপুর ও সাইফ আলী খান

কারিনা কাপুর পোস্টে জীবনের কঠিন সময়ে নম্র বা বিনীত থাকার পাঠ দেওয়া হয়েছে। কারিনা কাপুর ও সাইফ আলী খান কারিনা লিখেছেন, ‘বিয়ে, বিবাহবিচ্ছেদ, উদ্বেগ, সন্তানের জন্ম, প্রিয়জনের মৃত্যু কিংবা প্যারেন্টিং, এই বিষয়গুলোর প্রকৃত অর্থ তুমি তখনই বুঝতে পারবে, যখন এগুলো তোমার জীবনে বাস্তবে ঘটবে। বাস্তব জীবনে প্রচলিত থিওরি কিংবা অনুমান দিয়ে কোনও কাজ হয় না। যতক্ষণ না জীবন তোমাকে কঠোর পরিস্থিতিতে ফেলে বিনীত থাকার পাঠ দেয়, তার আগ পর্যন্ত তুমি মনে করো তুমিই সবচেয়ে বেশি স্মার্ট।’ সাইফ আলী খান ও কারিনা কাপুর

এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হলেও একাংশের অনুমান, বেবো এমনিই এমন দার্শনিক পোস্ট করেছেন। অনেকে মনে করছেন, সাইফের ওপর হামলার পেছনে কারিনার হাত রয়েছে বলে যে গুজব ছড়িয়েছে, সেটিরই জবাব দিয়েছেন অভিনেত্রী। সাইফ আলী খান ও কারিনা কাপুর

উল্লেখ্য, ১৬ জানুয়ারি গভীর রাতে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় সাইফ যখন হাসপাতালে গিয়েছিলেন, কারিনা সঙ্গে যাননি। তাতে কারিনাকে নিয়ে নানা গুজব ছড়াতে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলতে শুরু করেন, ওই রাতে কারিনা ‘মদ্যপ’ ছিলেন, তাই তিনি হাসপাতালে যাননি।

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
কারিনার কাছে মেসির ফোন নম্বর চায় তৈমুর!
কারিনার কাছে মেসির ফোন নম্বর চায় তৈমুর!
বার্মিংহাম গিয়ে ভাইরাল ও বিব্রত কারিনা
বার্মিংহাম গিয়ে ভাইরাল ও বিব্রত কারিনা
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
বলিউডের সবচেয়ে পাওয়ার কাপল সাইফ-কারিনা: সারা আলি খান
বলিউডের সবচেয়ে পাওয়ার কাপল সাইফ-কারিনা: সারা আলি খান
বিনোদন বিভাগের সর্বশেষ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’